রাজশাহীতে কমছে পদ্মা নদীর পানি, তীর ভাঙনের শঙ্কা!
রমজান আলী
রাজশাহীতে ধীরে ধীরে কমতে শুরু করেছে পদ্মা নদীর পানি প্রবাহ। এর আগে পদ্মা নদীর পানি বৃদ্ধির ফলে নদীর চর ও তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। আজ (সোমবার, ১৪ সেপ্টেম্বর) সকালে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে রাজশাহী নগরীর জন্য পানির বিপৎসীমা ১৮ দশমিক ৫ মিটার। যেখানে আজ পানি প্রবাহিত হচ্ছে ১৭ দশমিক ২৮ মিটএদিকে পানি বৃদ্ধির কারণে রাজশাহী শহরের বিপরীত পাশে ভারত সীমান্ত ঘেঁষা চরখিদিরপুর, মিডল চর ও চরখানপুরের বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে এ এলাকার কয়েক হাজার বাসিন্দা। পাশাপাশি বাঘা উপজেলায় ১ হাজার ৭৬৮ একর ফসলি জমিতে পানি উঠেছে। বিশুদ্ধ পানি ও খাবারের সংকট দেখা দেওয়ায় প্রয়োজনীয় সহায়তাসহ স্থায়ীভাবে বসবাসের সমাধান চাচ্ছেন এসব অঞ্চলের মানুষ।
রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী রাশেদুল ইসলাম জানান, পদ্মার পানি ধীরে ধীরে কমতে শুরু করেছে। আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে পানি কমে যাবে। পানির প্রবাহ কমায় রাজশাহী শহররক্ষা বাঁধ নিয়ে কোনো ঝুঁকি নেই। তবে বাঁধের কোনো স্থানে ঝুঁকি দেখা দিলে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।এদিকে রাজশাহী জেলা প্রশাসন ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে পানিবন্দি মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়ার পাশাপাশি তাদের মধ্যে ত্রাণ বিতরণ করা হচ্ছে। এছাড়া দুর্গত এলাকায় মেডিকেল ক্যাম্প পরিচালনার উদ্যোগ নেয়া হয়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত