মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেট জেলার শ্রেষ্ঠ এএসআই জৈন্তাপুর মডেল থানার জিয়াউর রহমান ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিচ্ছন্নতা অভিযান বর্তমান সরকার কোনভাবেই মব সন্ত্রাসকে প্রশ্রয় দেবেনা : হুইপ জি কে গউছ সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা ঘোড়াঘাটে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে   দীঘিনালায় একই দিনে ছয় কর্মকর্তার বদলি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা রাজশাহীতে কমছে পদ্মা নদীর পানি, তীর ভাঙনের শঙ্কা! মেঘনায় ১৮ বছরেও বাস্তবায়ন হয়নি জেলা প্রশাসনের সিদ্ধান্ত ! কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা! সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের চিত্র-এমপি-ফজলূল হক মিলন

দীঘিনালায় একই দিনে ছয় কর্মকর্তার বদলি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬



দীঘিনালায় একই দিনে ছয় কর্মকর্তার বদলি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা

 হাসান মোর্শেদ, দীঘিনালা (খাগড়াছড়ি)

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় একই দিনে ছয় কর্মকর্তার বদলি ও অবসরজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা সভাকক্ষে দীঘিনালা অফিসার্স ক্লাবের আয়োজনে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বদলি ও অবসরজনিত কারণে বিদায়ী কর্মকর্তাদের সম্মাননা জানানো হয়।

বিদায়ী কর্মকর্তারা হলেন—দীঘিনালা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. তানজিল পারভেজ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদার, সোনালী ব্যাংক পিএলসি’র এজিএম সমীর কান্তি চাকমা, উপজেলা মৎস্য কর্মকর্তা অবর্ণা চাকমা এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. নিউটন চাকমা। এছাড়া বিদায়ী কর্মকর্তাদের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) মো. শফিউল আলমও রয়েছেন।

এদিকে উপজেলা নির্বাহী অফিসার মো. তানজিল পারভেজ বদলি হয়ে যাওয়ার পর দীঘিনালা উপজেলায় এখনো নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়নি। আপাতত প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখতে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী অফিসারকে দীঘিনালা উপজেলার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সাংবাদিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বিদায়ী কর্মকর্তাদের দায়িত্ব পালনকালে তাঁদের ভূমিকার প্রশংসা করেন এবং ভবিষ্যৎ কর্মজীবন ও ব্যক্তিজীবনের সাফল্য কামনা করেন।

পরে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে বিদায়ী কর্মকর্তাদের হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews