মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেট জেলার শ্রেষ্ঠ এএসআই জৈন্তাপুর মডেল থানার জিয়াউর রহমান ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিচ্ছন্নতা অভিযান বর্তমান সরকার কোনভাবেই মব সন্ত্রাসকে প্রশ্রয় দেবেনা : হুইপ জি কে গউছ সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা ঘোড়াঘাটে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে   দীঘিনালায় একই দিনে ছয় কর্মকর্তার বদলি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা রাজশাহীতে কমছে পদ্মা নদীর পানি, তীর ভাঙনের শঙ্কা! মেঘনায় ১৮ বছরেও বাস্তবায়ন হয়নি জেলা প্রশাসনের সিদ্ধান্ত ! কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা! সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের চিত্র-এমপি-ফজলূল হক মিলন

ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিচ্ছন্নতা অভিযান

  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬



ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিচ্ছন্নতা অভিযান

মোঃ কামরুজ্জামান, সাতক্ষীরা

ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় সচেতনতামূলক র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় সাতক্ষীরা সদর হাসপাতাল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।স্বাস্থ্য বিভাগ, সাতক্ষীরার আয়োজনে এবং বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, সাতক্ষীরা জেলা শাখার সহযোগিতায় এ কর্মসূচি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরার সিভিল সার্জন মো. আব্দুস সালাম। সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি ডা. আবুল কালাম বাবলা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল।সিভিল সার্জন মো. আব্দুস সালাম বলেন, ডেঙ্গু প্রতিরোধে বাড়ি ও কর্মস্থলের আশপাশ পরিষ্কার রাখতে হবে। কোথাও যাতে পানি জমে না থাকে, সেদিকে নজর দিতে হবে। এডিস মশার বংশবিস্তার রোধে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে।ডা. আবুল কালাম বাবলা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগের সঙ্গে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকগুলো কাজ করবে। প্রতিষ্ঠানগুলোর আশপাশ পরিষ্কার রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। সপ্তাহে অন্তত এক দিন এ ধরনের পরিচ্ছন্নতা কর্মসূচি চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।পরে সদর হাসপাতাল এলাকায় সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। এরপর পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকের প্রতিনিধিরা অংশ নেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews