সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ গ্রেফতার ১০
আনিসুর রহমান,সোনারগাঁ
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ৩ ক্যান বিয়ার ও ১ বোতল মদ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর ২০২৬) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএম-এর নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।
পুলিশ জানায়, অভিযানে মাদকসেবনের অভিযোগে শফিকুল ইসলাম (৪৫), তাজুল (৪২) ও মো. ইলিয়াস (৩৮) নামে তিনজনকে গ্রেফতার করা হয়।
এ ছাড়া মাদক মামলায় মো. ছাইদুল ইসলাম (২৩) ও মো. আশিক মিয়া (২৫), সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জহিরুল ইসলাম (৪২), ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে বাহাউদ্দিন রুমি এবং ডাকাতির প্রস্তুতি মামলায় মো. মানিক মিয়া (৩১) ও মো. আক্তার হোসেন (৩২)কে গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে মোবাইল কোর্টের মাধ্যমে মো. জাহিদ হাসান (২৮) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সোনারগাঁ থানা পুলিশ জানায়, মাদকসহ যেকোনো ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত