বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মেঘনায় পাগলা কুকুরের আতঙ্ক, দুই শিশুশিক্ষার্থীসহ আহত ৩ মুড়িকাটা পেঁয়াজ আবাদে স্বপ্ন বুনছেন চাষীরা সুনামগঞ্জে যুবদলের আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত দিনাজপুরে সিংড়া জাতীয় উদ্যান রক্ষায় আট সচেতনতামূলক সভা অনুষ্ঠিত মেরিন ড্রাইভে পর্যটন প্রতষ্টানগুলো উচ্ছেদ আতঙ্কে, ‎গাইবান্ধায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন সোনারগাঁয়ে ৯ কেজি গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার! গাইবান্ধায় উদ্বেগজনক হারে বাড়ছে ডেঙ্গু: আইসোলেশন ছাড়াই চলছে চিকিৎসা দিনাজপুরে প্রথম জব ফেয়ারে চাকরিপ্রত্যাশীদের উপচে পড়া ভিড় সিরাজগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে  যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জৈন্তাপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬



জৈন্তাপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

মাসুক আহমদ, জৈন্তাপুর(সিলেট) 

সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরে শুরু হয়েছে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি ঢাকায় আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি অতিথিরাও অংশ নেন।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে জৈন্তাপুর উপজেলা পরিষদ চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজ সুনন্দা রায়।

এ সময় সভায় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শামিমা সুলতানা, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুজয় চৌধুরী, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ার পারভেজ, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. শরীফউদ্দিন, বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলালসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।

আলোচনা সভায় ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম, মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

পরে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংসে কার্যক্রম পরিচালনা করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আগামী তিন মাস প্রতি শনিবার নিয়মিতভাবে বিভিন্ন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন করার পাশাপাশি মশার প্রজননস্থল ধ্বংস, মাইকিং, লিফলেট বিতরণ ও জনসচেতনতামূলক প্রচারণা চালানো হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সম্পৃক্তহ করে নিজ নিজ প্রতিষ্ঠান ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হবে।

মাসুক আহমদ

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews