প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৬ || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১২, ২০২৬
ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা
ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা
আনভিল, ঘোড়াঘাট (দিনাজপুর)
ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় সারা দেশের ন্যায় দিনাজপুরের ঘোড়াঘাটে তিন মাস ব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মিজ রুবানা তানজিনের সভাপতিত্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি আব্দুল আল মামুন কাওছার শেখ, মেডিকেল অফিসার আব্দুল্লা আল মামুন, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মাহফুজার রহমান লাবলু,সহকারী শিক্ষক জামিরুল ইসলাম।
এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্কাউট শিক্ষার্থী, শিক্ষক ও রাজনৈতিক ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন। পরে আলোচনা সভা ও র্যালি শেষে উপজেলা পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে অতিথি বৃন্দ ও স্কাউট শিক্ষার্থীরা পরিছন্নতা অভিযানের অংশগ্রহণ করেন
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত