রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী জাকির হোসাইন রবিন জনপ্রিয়তার শীর্ষে জৈন্তাপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু কক্সবাজারের৬২ ইউপি নির্বাচনের তফশীল চলতি মাসে,এলাকায় নির্বাচনী আমেজ, বিশেষ ঘোষণা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, মাদকসহ গ্রেফতার ১০ এডিস মশার প্রজনন স্থল ধ্বংস ও ডেঙ্গুর ঝুঁকি কমাতে বাউফলে তিন মাসব্যাপী কর্মসূচি গাজীপুরে কেজি স্কুল শিক্ষার্থীদের খেলাধুলায় জার্সি ও বল বিতরণ  ঘোড়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে আলোচনা সভা  পীরগঞ্জে ভূমি অফিসে সার্ভেয়ার ওমর ফারুকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ! জৈন্তাপুরে বিজিবির মামলার প্রতিবাদে মহাসড়ক অবরোধ,পরে প্রত্যাহার!

খুলনায় দুর্বৃত্তদের গলিতে নিহত এক

  • প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬



খুলনায় দুর্বৃত্তদের গলিতে নিহত এক

এস, এ,রায়,খুলনা :

খুলনার দৌলতপুরে প্রকাশ্যে দিবালোকে গুলি করে হত্যা করা হয়েছে জলিল মুন্সি (৩৫) নামে এক জুট প্রেস শ্রমিককে। শনিবার সকাল ৮টার দিকে নগরীর দৌলতপুর থানার কুলিবাগান মোড়ে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার ১২ সেপ্টেম্বর এর সকাল ৮টার দিকে কুলিবাগান মোড়ে দাঁড়িয়ে ছিলেন জলিল মুন্সি। এ সময় একটি মোটরসাইকেলে করে ৩ জন যুবক দ্রুত সেখানে আসে। কিছু বুঝে ওঠার আগেই তারা জলিলকে লক্ষ্য করে পরপর দুই রাউন্ড গুলি ছোড়ে। একটি গুলি তার বুকে ও আরেকটি পিঠে লাগে। গুলি করেই দুর্বৃত্তরা মোটরসাইকেল নিয়ে দ্রুত পালিয়ে যায়।

এ সময় ঘটনাস্থলের কাছাকাছি পুলিশের একটি টহল দল ছিল। তারা ঘটনা দেখে সঙ্গে সঙ্গে দুর্বৃত্তদের ধাওয়া করে, কিন্তু দুর্বৃত্তরা পালিয়ে যেতে সক্ষম হয়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় জলিলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জলিল মুন্সি দৌলতপুরের কুলিবাগান এলাকার বাসিন্দা। তার পিতার নাম দিল মুন্সি। তিনি দীর্ঘদিন ধরে ইস্পাহানী জুট প্রেসে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে পুলিশ ও স্থানীয়রা নিশ্চিত করেছন।

এ বিষয়ে দৌলতপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, মোটরসাইকেলে আসা তিন দুর্বৃত্ত জলিলকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। পুলিশের টহল দল তাদের ধাওয়া করলেও আটক করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক সংক্রান্ত লেনদেনকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ডটি ঘটতে পারে।

তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আসামিদের ধরতে অভিযান চলছে। বর্তমানে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews