জৈন্তাপুরে হাইওয়ে পুলিশের অভিযান: ৬ মামলায় ১৮ হাজার টাকা জরিমানা
মাসুক আহমদ, জৈন্তাপুর (সিলেট)
সিলেট-তামাবিল হাইওয়ের জৈন্তাপুর উপজেলার হাইওয়ে পুলিশ চেকপোস্ট এলাকায় টাস্কফোর্স অভিযান চালিয়ে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় ৬টি মামলায় মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে জৈন্তাপুর উপজেলার সিলেট-তামাবিল হাইওয়ের হাইওয়ে পুলিশ চেকপোস্ট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গাড়ির চালকের ড্রাইভিং লাইসেন্স, গাড়ির ফিটনেস সনদ ও ট্যাক্স টোকেনসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। এ সময় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সংশ্লিষ্ট যানবাহনের বিরুদ্ধে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর বিভিন্ন ধারায় ৬টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ১৮ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
অভিযানে তামাবিল হাইওয়ে থানা পুলিশ, জৈন্তাপুর মডেল থানা পুলিশ ও জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) সদস্যরা সহযোগিতা করেন।
অভিযানে নেতৃত্ব দেন জৈন্তাপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম।
সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুল ইসলাম বলেন, সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ঠিক রাখা এবং সড়ক পরিবহন আইন মেনে চলার জন্য চালক ও মালিকদের প্রতি আহ্বান জানান তিনি।
মাসুক আহমদ
১০/০৯/২০২৬
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত