বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিক্ষিত, দক্ষ ও বৈষম্যহীন সমাজ গঠনে মানসম্মত প্রাথমিক শিক্ষার কোনো বিকল্প নেই-এটিএম কামরুল ইসলাম সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি গাজীপুর-৫ বাসীর অভিনন্দন ফেনীতে ১৬৫ পিস ইয়াবা ও সাড়ে ৩ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ গ্রেপ্তার ৩০ কালাইয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা হাটহাজারীতে ডেভিড ইমনের নাম ভাঙিয়ে চাঁদাবাজি,৭ সহযোগী গ্রেফতার ৫০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মিরপুর মডেল থানা পুলিশ কক্সবাজারে ফিফার অর্থায়নে নির্মিত হচ্ছে বাফুফের আর্ন্তজাতিক মানের টেকনিক্যাল সেন্টার, জৈন্তাপুরে বাংলা কিউআর বাস্তবায়নে বর্ণাঢ্য র‍্যালি ও মতবিনিময়

  • প্রকাশিত: মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬



রাষ্ট্রপতির স‌ঙ্গে ভারতের হাইকমিশনার সাক্ষাৎ

তরিকুল ইসলাম, কূটনৈতিক প্রতিবেদক:

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বঙ্গভবনে এই সাক্ষাৎ হ‌য়ে‌ছে।

ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, সাক্ষাৎকালে ভারতীয় হাইকমিশনার বাংলাদেশের রাষ্ট্রপতিকে উষ্ণ শুভেচ্ছা জানান এবং দেশের জনগণের কল্যাণে তার অব্যাহত দায়িত্ব পালনের সাফল্য কামনা করেন।

সাক্ষাৎকা‌লে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক সম্পর্ক, অভিন্ন ইতিহাস, ঘনিষ্ঠ সাংস্কৃতিক বন্ধন ও দুদেশের জনগণের মধ্যে বিদ্যমান সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

উভয় পক্ষ বাংলাদেশ-ভারত দ্বিপক্ষীয় অংশীদারত্ব আরও শক্তিশালী করার গুরুত্ব তুলে ধরেন। তারা পারস্পরিক স্বার্থ ও দুদেশের জনগণের কল্যাণে বিদ্যমান বন্ধনকে আরও এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎকা‌লে বাংলাদেশ ও ভারতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও বিস্তৃত ও গভীর হবে বলে আশা প্রকাশ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews