মেহেন্দিগঞ্জে ৮ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
বরিশালের মেহেন্দিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৮ পিস ইয়াবাসহ মো. বারেক হোসেন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১২টা ৪৫ মিনিটের দিকে মেহেন্দিগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের খেজুরতলী বাজারের মাদারতলীগামী রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।
গ্রেপ্তার মো. বারেক হোসেন চর খাগকাটা গ্রামের মো. হানিফ সরদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযানের সময় বারেক হোসেনের কাছ থেকে ৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মেহেন্দিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
মামলা নং-৬, তারিখ ৭ সেপ্টেম্বর ২০২৬। জিআর নং-২৩০।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত