শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
প্রতিষ্ঠার ৪৮ বছর পূর্ণ করেছে বি আর বি কেবলস! কবিতা/বিজয়ের অভিযাত্রা/ আসাদুজ্জামান খান মুকুল গাইবান্ধায় বাণিজ্যিকভাবে দেশি খেজুর চারা উৎপাদনে নতুন সম্ভাবনা! গাইবান্ধায় খড়ের ঘরের আগুনে বৃদ্ধের মৃত্যু, গবাদিপশু ভস্মীভূত কবিতা/নীতিকথা / এম এম মিজান ২০০ বছরের বাসিয়া মেলা ‘বউ মেলা’ নয়! মেঘনায় ভ্যানিটি ব্যাগ চুরির ঘটনায় দুইজন গ্রেপ্তার, উদ্ধার নগদ টাকা ও স্বর্ণালংকার স্হানীয় সরকার নির্বাচনে ফ্যাসিস্ট ও গুপ্ত মিলে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করবে -জহির উদ্দিন স্বপন সড়ক দুর্ঘটনা রোধে প্রয়োজন সবার সদিচ্ছা ও সম্মিলিত প্রচেষ্টা পুলিশের ডিআইজির বাড়িতে চলতো ডিজে পার্টি মাদক ও নারীসহ আটক ৮৪

ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন মনির উদ্দিন পাঠান মিঠু

  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬




ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন মনির উদ্দিন পাঠান ম

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি নেতা-কর্মী মনির উদ্দিন পাঠান মিঠু। তিনি দাবি করেন, তাকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তি ও অপপ্রচার ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।
প্রতিবাদ জানিয়ে মনির উদ্দিন পাঠান মিঠু বলেন, “আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে বিশ্বাসী এবং বিএনপি চেয়ারম্যান প্রধানমন্ত্রী দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বের প্রতি আস্থাশীল। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং মাননীয় সংসদ সদস্য আলহাজ¦ একেএম ফজলুল হক মিলন সাহেবের একজন কর্মী।”
তিনি আরও বলেন, “আমাকে নিয়ে কেউ যেন ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা না করেন। ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে আমার নাম ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি থেকে সবাইকে বিরত থাকার জন্য অনুরোধ করছি।”
মনির উদ্দিন পাঠান মিঠু বলেন, তিনি দীর্ঘদিন ধরে বিএনপির আদর্শ ও নেতৃত্বের প্রতি আস্থাশীল থেকে রাজনৈতিক কর্মকান্ড পরিচালনা করে আসছেন। একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে তার রাজনৈতিক অবস্থান নিয়ে বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই বলেও তিনি উল্লেখ করেন। মিঠু আরো বলেন দল আমাকে যখন যে দায়িত্ব দিবে আমি বিশ্বস্ততার সাথে পালন করতে চেষ্টা করব, এজন্য কারো সুপারিশ বা চাটুকারিতায় আমি বিশ্বাসী নই।
তিনি সংশ্লিষ্ট সকলের প্রতি দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে বলেন, “রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু অপপ্রচার ও বিভ্রান্তি ছড়িয়ে একজন ব্যক্তির ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা কোনোভাবেই কাম্য নয়।”
তিনি উক্ত ফেসবুক স্ট্যাটাসের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews