শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত ​ দিনাজপুরে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি মেঘনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মুন্নু একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদের নাম

মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত ​

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬



মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত

শ্রমিকদের মর্যাদা, অধিকার এবং ন্যায্য হিস্যা নিশ্চিত করে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস)-এর সম্মেলন ও সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর (শনিবার) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে দিনব্যাপী এ সম্মেলন ও সভা অনুষ্ঠিত হয়।


​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, এমপি।
​প্রধান অতিথির বক্তব্যে সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, শ্রমিকরা দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। তাদের উপযুক্ত কর্মপরিবেশ, সঠিক মজুরি এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার। শ্রমিকের ন্যায্য পাওনা ও মর্যাদা রক্ষায় সরকার সব সময় পাশে থাকবে বলে তিনি আশ্বাস দেন।
​সম্মেলনে বক্তারা শ্রমিক আন্দোলনের ঐতিহাসিক প্রেক্ষাপট ও বর্তমান পরিস্থিতি তুলে ধরে বলেন, শ্রমিকের ঘামে অর্জিত অর্থনৈতিক উন্নয়ন যেন কেবল একটি নির্দিষ্ট শ্রেণীর মধ্যে সীমাবদ্ধ না থাকে। মালিক ও শ্রমিকের সুসম্পর্ক গড়ে তোলার পাশাপাশি প্রতিটি শ্রমিকের জীবনযাত্রার মান উন্নয়নে বিলসসহ সংশ্লিষ্ট সব সংগঠনকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।
​সম্মেলন ও সাধারণ সভায় বিলসের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, দেশের বিভিন্ন অঞ্চলের শ্রমিক প্রতিনিধি এবং বিশিষ্ট বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। দিনব্যাপী এই আয়োজনে সংগঠনের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করার পাশাপাশি ভবিষ্যতের জাতীয় উন্নয়ন ও শ্রমিক অধিকার রক্ষার কৌশল নির্ধারণে নানা দিকনির্দেশনামূলক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews