শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সর্বশেষ :
বাউফলে ভূমিদস্যু ও চাঁদাবাজদের হাত থেকে রক্ষা চাই’—বাউফলে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে বিএনপি নেতাকে কারণ দর্শানোর নোটিশ মর্যাদা ও অধিকার নিশ্চিতে বিলসের সম্মেলন ও সাধারণ সভা অনুষ্ঠিত ​ দিনাজপুরে এলএসটিডি প্রকল্পের প্রযুক্তি গ্রাম পরিদর্শনে কৃষি মন্ত্রণালয়ের প্রতিনিধি দল ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ কালাইয়ে অভিলাষের বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন লাখটাকা মাসোহারায় চলছে আউলিয়ার রমরমাট ক‍্যাসিনো জুয়ার আসর এসএসসি-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল আমরা ৯৩ রাজশাহী জেলা আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬




ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

তরিকুল ইসলাম, কূটনীতিক প্রতিবেদক:
বাংলাদেশে কর্মরত ভারতের বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিদের সংগঠন ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ইমক্যাব)-এর দ্বি-বার্ষিক নির্বাচনে শাহীন চৌধুরী সভাপতি এবং মাছুম বিল্লাহ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত ইমক্যাব নাইট ও দ্বি-বার্ষিক সাধারণ সভায় আগামী দুই বছরের জন্য নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি শাহীন চৌধুরী ভারতের ত্রিপুরা এক্সপ্রেস-এর প্রতিনিধি এবং সাধারণ সম্পাদক মাছুম বিল্লাহ দৈনিক যুগশঙ্খ ও ইস্টার্ন ক্রনিকল-এর প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

নতুন কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সহ-সভাপতি রাজীব খান (টিভি ৯), যুগ্ম সাধারণ সম্পাদক মীর আফরোজ জামান (ইউএনআই), কোষাধ্যক্ষ আবু আলী (আমার অসম) এবং সাংগঠনিক সম্পাদক আমিনুল হক ভূঁইয়া (ত্রিপুরা দর্পণ)।

কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাসুদেব ধর (দৈনিক স্টেটসম্যান), রফিকুল ইসলাম সবুজ (দৈনিক দেশের কথা), নির্মল চক্রবর্তী (ফেইস নিউজ), জাকির হোসেন (দৈনিক সান্দন) এবং মনির হোসেন (ত্রিপুরা টাইমস)।

ইমক্যাব নির্বাচনে ভোট গ্রহণের নির্ধারিত তারিখ ছিল ৫ সেপ্টেম্বর। গত ২৯ আগস্ট মনোনয়নপত্র গ্রহণ ও জমা দেওয়ার শেষ দিনে প্রতিটি পদে একটি করে মনোনয়নপত্র জমা পড়ায় সব প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়কের দায়িত্ব পালন করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

সংগঠনের বিদায়ী সভাপতি ও দৈনিক এই সময়-এর প্রতিনিধি কুদ্দুস আফ্রাদের সভাপতিত্বে অনুষ্ঠিত ইমক্যাব নাইটে উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের প্রথম সচিব গোকুল ভি. কে., জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়া, বিশিষ্ট শিল্পপতি ও বিএনপি নেতা সোমনাথ দে, ইমক্যাবের প্রতিষ্ঠাতা আহ্বায়ক ও উপদেষ্টা ফরিদ হোসেন, উপদেষ্টা ও পিটিআই প্রতিনিধি আনিসুর রহমান, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক দীপ আজাদ এবং সিনিয়র সাংবাদিক সোহরাব হাসানসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

অনুষ্ঠানের শেষ পর্বে অতিথি ও সাংবাদিকদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews