শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মুন্নু একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদের নাম বান্দরবানে বিলাসবহুল গাড়ি সহ ৩০ হাজার পিস ইয়াবাসহ চালক আটক টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবিতে ৫ কিলোমিটারজুড়ে মানববন্ধন বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, পথচারী আহত! ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত বাউফলে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মিলাদ অনুষ্ঠিত কুষ্টিয়া পৌরবাসী অসহায় এক পৌর কর্মকর্তার কাছে কুষ্টিয়ায় কৃষকদল নেতা সুমনের বিরুদ্ধে ব্যবসায়ীর ২০ কোটি টাকার মানহানির লিগ্যাল নোটিশ

টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবিতে ৫ কিলোমিটারজুড়ে মানববন্ধন

  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬




টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবিতে ৫ কিলোমিটারজুড়ে মানববন্ধন

গোলাম কিবরিয়া,বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফলে টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবীতে দীর্ঘ পাচঁ কিলোমিটার জুড়ে মানববন্ধন করেছে তেঁতুলিয়া নদীর পাড়ে গড়ে ওঠা ধুলিয়া ও দূর্গাপাশা ইউনিয়নবাসী। পরে আন্দোলন কমিটির এক সাংবাদিক সন্মেলন করে ৬টি জেলার সাথে সেতু নির্মাণে দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক মুক্তি ও মানুষের নিরাপদ বসবাসে টেকসই বাঁধে বিকল্প নেই বলে যোগাযোগ মন্ত্রী ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে এ দাবীর কথা জানান।

৪ সেপ্টেম্বর ২০২৬ শুক্রবার সকাল ১০টার দিকে ভোলা জেলার ভেলুমিয়া ও বাউফলের ধুলিয়া সেতু ও টেকসই বাঁধ আন্দোলন কমিটির আহবায়ক মোফাজ্জেল হক মফুর সভাপতিত্বে উপস্থিত বক্তারা বলেন, দক্ষিণাঞ্চলের অবহেলিত মানুষ স্বাধীনতার পরে থেকে প্রাকৃতিক দূর্যোগের সাথে লড়াই করে বেঁচে আছেন। তেঁতুলিয়ার জোয়ার হলে ঘর,বাড়ি,ফসলী জমি, মাছের ঘের, মাছ চাষের পুকুর তলিয়ে যায়। এবং ভাটার সময়ে জেগে ওঠে। এতে প্রাকৃতিক দূর্যোগে পুকুরের মাছ, ফসলী জমি হারিয়ে নিঃস্ব হয়েছে প্রায় কয়েক হাজার মানুষ। নদীতে বিলিন হয়েছে কয়েকটি গ্রাম। তারা বেড়িবাধঁসহ সেতু নির্মাণের দাবী জানান। বক্তারা আরো বলেন, পটুয়াখালী ইপিজেট পায়রা বন্দর। ভোলার ভেলুমিয়া,বাউফলের তেতুলিয়া নদীতে একটি সেতু হলে ভোলা, লক্ষ্মীপুর, চট্রগ্রাম, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, বরিশালসহ পায়রা বন্দর এবং বাকেরগন্জের সাথে যোগাযোগের ক্ষেত্রে তৈরি হবে অর্থনৈতিক সেতুবন্ধন। এলাকার মানুষ কম সময়ে ঢাকা ও চট্টগ্রাম সহ বিভিন্ন স্থানে যাতায়াতের পথ সুগম হবে। গড়ে উঠবে শিল্প কলকারখানা। তৈরি হবে মানুষের ব্যবসা, বাণিজ্য। এতে ৬টি জেলার ২৫ টি উপজেলার বসবাসরত মানুষের বাড়বে কর্মসংস্থান, কর্মমূখী চঞ্চলতা ব্যস্ত সময় পার করবে এসব উপজেলা ও জেলার মানুষ।

এতে ভার্চুয়ালি বক্তব্য রাখেন,স্থানীয় সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুূদ, বিএনপির সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার, বাউফল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ তছলিম তালুকদার। জামায়াতের উপজেলা আমির মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি খালিদুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় কমিটি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews