শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
আমান এমপিকে সাংবাদিক কায়সার হাসান’র অভিনন্দন ও শুভেচ্ছা আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি মেঘনায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ আলহাজ্ব জসিম উদ্দিন ভূইয়া মুন্নু একজন সৎ ও নিষ্ঠাবান রাজনীতিবিদের নাম বান্দরবানে বিলাসবহুল গাড়ি সহ ৩০ হাজার পিস ইয়াবাসহ চালক আটক টেকসই বেড়িবাঁধ ও সেতুর দাবিতে ৫ কিলোমিটারজুড়ে মানববন্ধন বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধানক্ষেতে, পথচারী আহত! ঘোড়াঘাটে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত মাদকবিরোধী সুধী সমাবেশ অনুষ্ঠি ত বালিয়াডাঙ্গীতে আইনশৃঙ্খলা, সন্ত্রাস নাশকতা, চোরাচালান প্রতিরোধ বিষয়ক সভা অনুষ্ঠিত

আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি

  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬




আপত্তিকর মন্তব্যের অভিযোগে যুবক গ্রেফতার, গাছা থানায় বিএনপি-এনসিপি মুখোমুখি

এমদাদুল হক

অতিরিক্ত বিদ্যুৎ বিলের অজুহাতে প্রধানমন্ত্রী তারেক রহমান, স্বরাষ্ট্রমন্ত্রী ও সরকারের শীর্ষ ব্যক্তিবর্গকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামে এক যুবককে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গাজীপুর মহানগরীর খাইলকুর এলাকায় অভিযান চালিয়ে গাছা থানা পুলিশ তাঁকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সিফাত আব্দুল্লাহ ইনকিলাব মঞ্চের সদস্য এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিফাত আব্দুল্লাহ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে নানা মন্তব্য করে আসছিলেন। সর্বশেষে ৩ সেপ্টেম্বর প্রকাশিত ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিওতে তিনি দাবি করেন, চলতি মাসে তাঁর ৪ হাজার এবং আগের মাসে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। অতিরিক্ত বিলের অভিযোগ তুলে ভিডিওতে তিনি প্রধানমন্ত্রী ও সরকার সংশ্লিষ্টদের উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ভাষায় ক্ষোভ প্রকাশ করেন।
ভিডিওটি ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে পুলিশকে অবহিত করেন। পরে রাত ৯টায় গাছা থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে।
এদিকে, সিফাতকে ছেড়ে দেওয়ার দাবিতে এনসিপি নেতা আলী নাসের খান সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্টিমেটাম দিলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এ নিয়ে ক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা গাছা থানায় জড়ো হলে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
সিফাত গ্রেফতারের প্রতিবাদে গাজীপুর মহানগর এনসিপির সদস্য সচিব আব্দুল্লাহ মুহিম জানান, শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেল ৩টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও মানববন্ধন করা হবে।
বিষয়টি নিশ্চিত করে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী জানান, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের বিরুদ্ধে কুরুচিপূর্ণ ও আপত্তিকর বক্তব্য দেওয়ায় তাঁকে আইনের আওতায় আনা হয়েছে। তাঁর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews