বান্দরবানে বিলাসবহুল গাড়ি সহ ৩০ হাজার পিস ইয়াবাসহ চালক আটক
মোঃ আলমগীর, বান্দরবান
আজ সকালে বান্দরবানের তাজিংডং নামক একটি রেস্টুরেন্টে বান্দরবানের ডিবি পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ৩০ হাজার পিস ইয়াবা ও একটি সাদা টয়োটা গাড়ি সহ গাড়ির চালককে আটক করে।ঘটনা সূত্রে জানা যায় ,গাড়িটি কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দেয়, যাওয়ার পথে গাড়িটি মাঝপথে বান্দরবান সদরে ঢুকে পড়ে।
পরে বান্দরবানের ডিবি পুলিশ ইনফরমেশন পেয়ে গাড়িটিকে তাজিংডং রেস্টুরেন্টের সামনে থেকে গাড়িসহ গাড়ির ড্রাইভারকে আটক করে। ডিবি পুলিশ পরবর্তীতে গাড়িতে তল্লাশি চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবা বাহির করে,এরপর গাড়িসহ, গাড়ির ড্রাইভারকে ডিবির হেফাজতে নিয়ে আসে।বান্দরবান পুলিশের দুর্দান্ত অভিযানে বান্দরবানের সাধারণ মানুষ বান্দরবানের পুলিশ কে ধন্যবাদ জানিয়েছে, শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রক্রিয়া দিন কাজ চলছে। বান্দরবানের ডিবি পুলিশ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পুলিশ সুপার বান্দরবান। পুলিশের দুর্দান্ত অভিযান। ধন্যবাদ
ভারপ্রাপ্ত সম্পাদক : আব্দুল্লাহ্ আল-মামুন, নির্বাহী সম্পাদক : রাবেয়া সিরাজী, সম্পাদক ও প্রকাশক: মোঃ শাহজালাল,
বার্তা ও বাণিজ্য বিভাগ: ২ আর কে মিশন রোড, মতিঝিল, ঢাকা-১২০৩।
𝐌𝐨𝐛𝐢𝐥𝐞 : 𝟎𝟏𝟕𝟗𝟔-𝟕𝟕𝟕𝟕𝟓𝟑, ইমেইল: bhorerawajbd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত