শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে!

মতিঝিল বিভাগের বিশেষ অভিযানে চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার!

  • প্রকাশিত: সোমবার, ৩১ অগাস্ট, ২০২৬



মতিঝিল বিভাগের বিশেষ অভিযানে চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার!

এমদাদুল হক

রাজধানীর শ্যামপুর থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা-মতিঝিল বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- ১। মোহাম্মদ ফোরকান (৩৫) ও ২। ইমরান শাহরিয়ার (২৫) । গোয়েন্দা-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (৩০ আগস্ট) বিকাল ০৫:১০ ঘটিকায় ডিবি-মতিঝিল বিভাগের একটি আভিযানিক দল শ্যামপুর থানাধীন ধোলাইপাড় গোলচত্বর  এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।

এ সময় তাদের হেফাজত হতে ৪ হাজার পিস ইয়াবা ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এ ঘটনায় শ্যামপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক কারবারি চক্রের সদস্য। তারা দেশের বিভিন্ন স্থান থেকে মাদক সংগ্রহ করে শ্যামপুর থানাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করতো মর্মে স্বীকার করেছে।

রেকর্ডপত্র পর্যালোচনা দেখা যায় গ্রেফতারকৃত মোহাম্মদ ফোরকানের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ৭টি মাদক মামলা ও গ্রেফতারকৃত ইমরান শাহরিয়ারর বিরুদ্ধে একটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews