সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
সর্বশেষ :
চা-বাগান ও ঐতিহ্যবাহী আমগাছ পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন গ্রীনম্যান অ্যাওয়ার্ড পেলেন তিন প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিক বিদায় নিলেন নলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল হক সোনারগাঁয়ে ২ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার গোলাপগঞ্জে বেড়েছে হানি ট্র্যাপের চক্র : নেপথ্যে মোবাইল লাইভার খালেদ! “কাজী নজরুল বর্ষ” উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন বাউফলে নবগঠিত স্কুল ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত মতিঝিল বিভাগের বিশেষ অভিযানে চার হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার! থানায় অভিযোগ করায় বাদীর মুখে বিষ ঢেলে দিয়ে হত্যার চেষ্টা থানচি-বংকুপাড়া সড়কে পিকআপ উল্টে নিহত ১, আহত ৩

থানচি-বংকুপাড়া সড়কে পিকআপ উল্টে নিহত ১, আহত ৩

  • প্রকাশিত: সোমবার, ৩১ অগাস্ট, ২০২৬



থানচি-বংকুপাড়া সড়কে পিকআপ উল্টে নিহত ১, আহত ৩

মোঃ আলমগীর, বান্দরবান

বান্দরবানের থানচি উপজেলায় একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে ১জন নিহত ও ৩জন আহত হয়েছে। রবিবার (৩০আগস্ট)বিকেল পাঁচটার দিকে উপজেলা তুমাতুঙ্গী সীমান্ত সড়কের ১০ কিলোমিটার নামক এলাকায় এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।  এ ঘটনায় গাড়িতে থাকা আরও তিনজন আহত হয়েছেন। দুর্ঘটনার পর থেকে গাড়ির নিচে চাপা পড়ে থাকা নিহত চালকের মরদেহ উদ্ধারে ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় উদ্ধার অভিযান চলছে।

প্রাথমিকভাবে জানা গেছে, একটি সিভিল ডাবল কেবিন পিকআপ বংকুপাড়া থেকে থানচির দিকে ফেরার পথে সড়কের ১০ কিলোমিটার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় পিকআপটি সড়কের পাশে উল্টে যায়। দুর্ঘটনার সময় গাড়িটিতে চালকসহ মোট চারজন ছিলেন।

পিকআপটি উল্টে যাওয়ার সময় চালক গাড়ির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে। দুর্ঘটনার পর নিহত চালকের মরদেহ গাড়ির নিচে আটকে থাকায় তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। গাড়িতে থাকা অপর তিনজন আহত হয়েছেন। তাদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানা গেছে।

নিহত চালকের নাম দেরাজ মিয়া। তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার উজিরহাট এলাকার বাসিন্দা।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। গাড়ির নিচে আটকে থাকা চালকের মরদেহ উদ্ধারের জন্য থানচি সিভিল ডিফেন্স ফায়ার সার্ভিসকে অবগত করা হয়েছে। দুর্গম পাহাড়ি এলাকা দিয়ে যাওয়ায় বিভিন্ন স্থানে সড়কটি আঁকাবাঁকা ও ঝুঁকিপূর্ণ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্গম পাহাড়ি সড়কে গাড়ির নিয়ন্ত্রণ হারানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews