শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে!

সোনারগাঁওয়ে পরিবেশ দূষণের দায়ে ‘চৈতী কম্পোজিট’কে পৌনে ১ কোটি টাকা জরিমানা

  • প্রকাশিত: সোমবার, ৩১ অগাস্ট, ২০২৬



সোনারগাঁওয়ে পরিবেশ দূষণের দায়ে ‘চৈতী কম্পোজিট’কে পৌনে ১ কোটি টাকা জরিমানা

আনিসুর রহমান, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) 

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় পরিবেশ দূষণ ও প্রতিবেশগত ক্ষতিসাধনের দায়ে চৈতী কম্পোজিট লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানকে ৭৫ লাখ ৪ হাজার টাকা পরিবেশগত ক্ষতিপূরণ ধার্য করেছে পরিবেশ অধিদপ্তর।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৯ জুন পরিবেশ অধিদপ্তরের ঢাকা অঞ্চলের নমুনা সংগ্রহকারী দল সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ত্রিবর্দী এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটি সরেজমিন পরিদর্শন করে। এ সময় কারখানা কর্তৃপক্ষের প্রতিনিধির উপস্থিতিতে প্রতিষ্ঠানের বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) থেকে নির্গত তরল বর্জ্যের নমুনা সংগ্রহ করা হয়।

পরে পরিবেশ অধিদপ্তরের ঢাকা গবেষণাগারে নমুনা পরীক্ষা করে দেখা যায়, তরল বর্জ্যে জৈব অক্সিজেন চাহিদা (বিওডি) ৭৬ মিলিগ্রাম প্রতি লিটার, রাসায়নিক অক্সিজেন চাহিদা (সিওডি) ৪২৯ মিলিগ্রাম প্রতি লিটার, মোট স্থগিত কঠিন পদার্থ (টিএসএস) ১৩৯ মিলিগ্রাম প্রতি লিটার, পিএইচের মাত্রা ৯ দশমিক ১৬ এবং রঙের মাত্রা ৫৩৩ পিটি-কো পাওয়া গেছে।

পরিবেশ অধিদপ্তর জানায়, পরীক্ষায় পাওয়া এসব মাত্রা পরিবেশ সংরক্ষণ বিধিমালা, ২০২৩ অনুযায়ী নির্ধারিত গ্রহণযোগ্য সীমার বাইরে। ফলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পরিবেশ দূষণের অভিযোগ প্রমাণিত হয়েছে।

পরবর্তীতে প্রাপ্ত তথ্য-উপাত্ত এবং সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা করে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ধারা ৭ অনুযায়ী পরিবেশ ও প্রতিবেশগত ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়। এর ভিত্তিতে চৈতী কম্পোজিট লিমিটেডের বিরুদ্ধে ৭৫ লাখ ৪ হাজার টাকা পরিবেশগত ক্ষতিপূরণ ধার্য করা হয়েছে।

পরিবেশ অধিদপ্তর আরও জানিয়েছে, পরিবেশ সংরক্ষণ এবং দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান ও আইনানুগ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews