মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেট জেলার শ্রেষ্ঠ এএসআই জৈন্তাপুর মডেল থানার জিয়াউর রহমান ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিচ্ছন্নতা অভিযান বর্তমান সরকার কোনভাবেই মব সন্ত্রাসকে প্রশ্রয় দেবেনা : হুইপ জি কে গউছ সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা ঘোড়াঘাটে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে   দীঘিনালায় একই দিনে ছয় কর্মকর্তার বদলি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা রাজশাহীতে কমছে পদ্মা নদীর পানি, তীর ভাঙনের শঙ্কা! মেঘনায় ১৮ বছরেও বাস্তবায়ন হয়নি জেলা প্রশাসনের সিদ্ধান্ত ! কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা! সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের চিত্র-এমপি-ফজলূল হক মিলন

থানায় অভিযোগ করায় বাদীর মুখে বিষ ঢেলে দিয়ে হত্যার চেষ্টা

  • প্রকাশিত: সোমবার, ৩১ অগাস্ট, ২০২৬



থানায় অভিযোগ করায় বাদীর মুখে বিষ ঢেলে দিয়ে হত্যার চেষ্টা

এস,এ রায়,খুলনা

খুলনা ডুমুরিয়ায় পূর্ব শত্রুতার জেরে বাড়ি ভাংচুর ও মারধরে থানায় অভিযোগ করায়, বিবাদীগন চার জন মিলে বাদী খাদিজা বেগম এর মুখে বিষ ঢেলে দিয়ে হত্যার চেষ্টা করেন। ঘটনাটি ঘটেছে ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের কুলবাড়ীয়া গ্রামে।

বুধবার (২৬ আগস্ট)পূর্ব শত্রুতার জের ধরে,আলম শেখ সকাল ৮ টার সময় খাদিজা বেগমের বাড়িতে যায়,গিয়ে তাদের ক্ষেতের সবজি কিসে খেয়েছে জানতে চায়।খাদিজা বেগম বলেন সে এই বিষয়ে কিছু জানে না, তখন আলম শেখ অশ্লীল ভাষায় গালিগালাজ করেন।খাদিজা বেগম গালিগালাজ করতে বারন করলে, খাদিজা বেগমকে মারধর করে,বাড়ি ভাংচুর করে সে চলে যায়।তখন খাদিজা বেগম দিশেহারা হয়ে থানায় গিয়ে একটা লিখিত অভিযোগ দায়ের করেন।

এরপর বৃহস্পতিবার (২৭ আগস্ট) ইছাক শেখ ও তার ছেলে আলম শেখ সহ অজ্ঞত আরো দুইজন মিলে খাদিজা বেগমের বাড়িতে গিয়ে থানায় অভিযোগ করায় ফের মারধর শুরু করে। এতেও তারা ক্ষন্ত না হয়ে চারজন মিলে  বিষাক্ত ঔষধ খাদিজা বেগমের মুখে জোরপূর্বক ঢেলে দেয়।এরপর খাদিজা বেগমের ডাক চিৎকারে এগিয়ে আসেন আইয়ুব শেখ ও পারভীন বেগম, আরো দুই তিনজন। তাঁদের সহায়তায় ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে গেলে, সেখানে কর্মরত ডাক্তার শারীরিক অবস্থার মারাত্মক অবনতি দেখে, খুলনা মেডিকেল কলেজ এবং হাসপাতালে ভর্তির নিদর্শনা দেন।

এ বিষয়ে খাদিজা বেগম বলেন, আমার ভাই গ্রামে থাকে না। আলম শেখ ও ইছাক শেখ খারাপ প্রকৃতির লোক, প্রায় সময় আমার আর আমার মায়ের সাথে খারাপ ভাষায় কথা বলে।এই বিষয়ে গ্রামের গণ্যমান্য ব্যক্তি গনদের কাছে বিচার চাইলে এগুলো নিয়ে কয়েক ধাপে বিচার সালিশ হয়,তারপরও তারা ক্ষান্ত হয়নি।

এই বিষয়ে ইছাক শেখ ও আলম শেখ বলেন (২৬ আগস্ট) এ বাড়ি ভাংচুরের ঘটনা সত্য, আমার খেতের ফসল বাব বার গরু দিয়ে খাওয়ায় দেয়। বারন করার পরেও তারা গায়ে লাগায় না,সে জন্য রাগের মাথা তার ঘরের টিনে আমরা বাড়ি মেরে ভেঙে দেই।এটা নিয়ে পুলিশ এসে মিমাংসা করে দিয়ে যায়।(২৭) তারিখের ঘটনা জানতে চাইলে তারা বলেন এই বিষয়ে আমরা কিছু জানিনা।

প্রতিবেশী আইয়ুব শেখ বলেন ঘটনার সময় আমি ঘেরে কাজ করছিলান চিল্লাপাল্লা শুনে আগায় যাই খাদিজাদের বাড়ি। তখন ইছাক শেখ ও আলম শেখ সহ আরো দুইজন তাড়াহুড়ো করে ওদের বাড়ি থেকে বেরিয়ে যায়। আমি বাড়ির ভিতরে গিয়ে দেখি খাদিজা মাটিতে গড়াগড়ি খাচ্ছে বমি করছে।তখন জিজ্ঞেস করলাম কি হয়েছে খাদিজা বললো ইছাক  শেখ ও আলম শেখ জোর করে আমাকে বিষ খাওয়ায় দিয়ে গেছে। তখন আসে পাসে আরো কয়েক জনকে ডেকে নিয়ে হাসপাতালে নিয়ে যাই।

এ ব্যাপারে ডুমুরিয়া থানার উপপরিদর্শক (এসআই) আসিক বলেন অভিযোগ পেয়ে তদন্ত  করার জন্য হাসপাতালে যাই,গিয়ে খাদিজা বেগমকে বিষ খাওয়া অবস্থায় পাই, তদন্ত চলমান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews