বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬



বাউফলে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

গোলাম কিবরিয়া,বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফলে উপজেলা পরিষদের উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ আগস্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালেহ আহমেদের সভাপতিত্বে সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় উপজেলার চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি, সরকারি সেবার মান এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এ সময় ইউএনও সালেহ আহমেদ সরকারি দপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি ইউনিয়ন পরিষদের প্রতিনিধিদের কাছ থেকে নিজ নিজ এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের খোঁজখবর নেন।

তিনি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড যথাযথভাবে ও স্বচ্ছতার সঙ্গে বাস্তবায়ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে সরকারি সেবার ক্ষেত্রে সাধারণ মানুষের ভোগান্তি কমানো এবং উন্নয়ন প্রকল্পের গুণগত মান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

এর আগে সকাল ১০টায় একই স্থানে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। ইউএনও সালেহ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ দমন এবং জননিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলু, উপজেলা কৃষি কর্মকর্তা মিলন, বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম, বাউফল প্রেসক্লাবের সভাপতি জলিলুর রহমানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews