শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
সর্বশেষ :
বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে!

ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত: রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬



ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত

সোহেল সাব্বির, ফেনী
৩০ আগস্ট (রবিবার) মধ্য শিলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফেনী মুহুরী লিও ক্লাবের উদ্যোগে শতাধিক শিক্ষার্থীর মাঝে উপহারস্বরুপ শিক্ষা উপকরণ বিতরণ ও হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব ফেনী মুহুরির প্রেসিডেন্ট লায়ন মোর্শেদ হোসেন, উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন লায়ন সাহেদা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্য শিলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আবু জাফর চৌধুরী, প্রধান শিক্ষক জনাব শেখ শহীদুল আলম।

লায়ন্স জেলার রিজিয়ন চেয়ারপার্সন ও ফেনী মুহুরী লিও ক্লাবের অ্যাডভাইজর লায়ন এম. মহিউদ্দিন মাহী স্যারের পৃষ্ঠপোষকতায় লিও নাদিয়া আক্তারে সভাপতিত্বে এবং লিও আপনান হাবীবের সঞ্চালনায় উপস্থিত ছিলেন ক্লাবের জয়েন্ট সেক্রেটারি লিও কাজি ওয়াহিদের নবী সাইফ, জয়েন্ট ট্রেজারার লিও রাতুল আলম রাতুল, জয়েন্ট সার্জেন্ট লিও সাওদা বিনতে মোরশেদসহ লিও নেতৃবৃন্দ।

ফেনী মুহুরী লিও ক্লাব শিক্ষার্থীদের আত্মউন্নয়ন, নেতৃত্বের বিকাশ ও সামাজিক দায়বদ্ধতা গড়ে তুলতে নিয়মিত বিভিন্ন সেবামূলক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার পাশাপাশি সমাজসেবায় উদ্বুদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews