শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে!

দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময়

  • প্রকাশিত: রবিবার, ৩০ অগাস্ট, ২০২৬



দিনাজপুরে রেলওয়ে শ্রমিক-কর্মচারী দলের নবনির্বাচিত কমিটির মতবিনিময়

আব্দুস সালাম, দিনাজপুর
বাংলাদেশ জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দল, দিনাজপুর শাখার নব-নির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতাদের সঙ্গে দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলমের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩০ আগস্ট ২০২৬) সকাল ১০টায় দিনাজপুর শহরের বালুবাড়ি এলাকায় সংসদ সদস্যের নিজ বাসভবনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নবনির্বাচিত কমিটির নেতারা সংসদ সদস্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। মতবিনিময়কালে সংগঠনের সাংগঠনিক কার্যক্রমসহ রেলওয়ের শ্রমিক ও কর্মচারীদের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মো. আরিফ হোসেন, সাধারণ সম্পাদক মো. এমরান হোসেন, কার্যকরী সভাপতি মো. সোহেল রানা ও মিয়া জাহান মানিক, সিনিয়র সহসভাপতি মো. মিলন হোসেন, যুগ্ম সম্পাদক মিঠু রানা ও সজীব কুমার দাশ, সহসাংগঠনিক সম্পাদক মো. ওয়াহিদুজ্জামান ও কে এম মুরাদ। এ ছাড়া তথ্য ও গবেষণা সম্পাদক মো. জাহাঙ্গীর আলম শাহ, যুববিষয়ক সম্পাদক মো. আখতার আহম্মেদ সিদ্দিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. রাশেদুল ইসলাম রানা এবং উপদেষ্টা মো. সিরাজুল হক, মো. কাজী শামসুল হক ও মো. সমিজ উদ্দিন উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews