মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সিলেট জেলার শ্রেষ্ঠ এএসআই জৈন্তাপুর মডেল থানার জিয়াউর রহমান ডেঙ্গু প্রতিরোধে সাতক্ষীরায় পরিচ্ছন্নতা অভিযান বর্তমান সরকার কোনভাবেই মব সন্ত্রাসকে প্রশ্রয় দেবেনা : হুইপ জি কে গউছ সিলেট আসছেন রাষ্ট্রপতি মঙ্গলবার ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা ঘোড়াঘাটে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে   দীঘিনালায় একই দিনে ছয় কর্মকর্তার বদলি ও অবসরজনিত বিদায় সংবর্ধনা রাজশাহীতে কমছে পদ্মা নদীর পানি, তীর ভাঙনের শঙ্কা! মেঘনায় ১৮ বছরেও বাস্তবায়ন হয়নি জেলা প্রশাসনের সিদ্ধান্ত ! কালীগঞ্জে এনসিপি নেতার বিররুদ্ধে কলেজ ছাত্রীকে ধর্ষণের মামলা! সমন্বিত উন্নয়নের মাধ্যমে বদলে যাবে কালীগঞ্জের চিত্র-এমপি-ফজলূল হক মিলন

কথিত মানববন্ধনকে ‘বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত’ দাবি কালীগঞ্জ বিএনপির

  • প্রকাশিত: শনিবার, ২৯ অগাস্ট, ২০২৬



জাতীয় প্রেস ক্লাবের সামনে কথিত মানববন্ধনকে ‘বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত’ দাবি কালীগঞ্জ বিএনপির

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

জাতীয় প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত কথিত মানববন্ধনে গাজীপুরের কালীগঞ্জ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগকে ‘বানোয়াট, উদ্দেশ্যপ্রণোদিত ও বিভ্রান্তিকর’ দাবি করে তীব্র প্রতিবাদ জানিয়েছে কালীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপি।

বুধবার (২৯ আগষ্ট) এক প্রতিবাদলিপিতে নেতৃবৃন্দ বলেন, মানববন্ধনে চাঁদাবাজি, জমি দখল, হামলা, মাদক কারবার, মিথ্যা মামলা, হয়রানি ও অবৈধ বালু উত্তোলনসহ যেসব অভিযোগ করা হয়েছে, সেগুলো বাস্তবতাবিবর্জিত ও উদ্দেশ্যপ্রণোদিত। প্রতিবাদলিপিতে আরও দাবি করা হয়, মানববন্ধনে অংশ নেওয়া অধিকাংশ ব্যক্তি স্থানীয় নন এবং বহিরাগত ও ভাড়াটে লোকজনকে ব্যবহার করা হয়েছে। এছাড়া একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠী ও কথিত ‘বট বাহিনী’ প্রচারণায় ইন্ধন দিচ্ছে বলেও অভিযোগ করা হয়। কালীগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ অভিযোগগুলোর যথাযথ তদন্তের দাবি জানিয়ে বলেন, অভিযোগকারীদের পরিচয় ও সংশ্লিষ্টতা যাচাই, মানববন্ধনের উদ্দেশ্য ও পৃষ্ঠপোষকতা তদন্ত এবং প্রচারিত অভিযোগ, ভিডিও ও ছবি যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে মিথ্যা প্রচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।

প্রতিবাদলিপিতে স্বাক্ষর করেন কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু এবং পৌর বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হোসেন আরমান ও সদস্য সচিব ইব্রাহিম প্রধান। নেতৃবৃন্দ বলেন, “আমরা অন্যায়ের পক্ষে নই, আবার মিথ্যা ও সাজানো অভিযোগের পক্ষেও নই। সত্য উদঘাটন হোক, অপপ্রচার বন্ধ হোক এবং প্রকৃত ঘটনা জনগণের সামনে প্রকাশ করা হোক।”

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews