শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ :
নবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুলের অফিস সহকারী ও দপ্তরীর মৃত্যু মনোহরদীতে ৬০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার কবিতা /দুর্ভিক্ষের অবসান/ লায়ন মোঃ গনি মিয়া বাবুল ঘোড়াঘাটে শিক্ষার্থীদের মাঝে অনুদানের চেক ও বাইসাইকেল বিতরণ সিলেটের সীমান্ত পথে আসছে ভারতীয় পণ্য, নেপথ্যে লালপুর নৌ-পুলিশের আইসি বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ মাদকবিরোধী কমিটির কালীগঞ্জে শ্বশুরকে করে মাদকাসক্ত জামাতার থানায় গিয়ে দায় স্বীকার! কথিত মানববন্ধনকে ‘বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত’ দাবি কালীগঞ্জ বিএনপির চাটখিলে হিরাপুর কমিউনিটি ক্লিনিকে নৈশ চুরি: আইপিএস ও ওষুধ সাবাড়! বাউফলে বিশ্বজয়ী হাফেজ জাকারিয়াকে সংবর্ধনা, ক্রেস্ট ও ৫০ হাজার টাকা উপহার

অবৈধভাবে পাহাড় কর্তনের দায়ে জরিমানা

  • প্রকাশিত: শনিবার, ২৯ অগাস্ট, ২০২৬



অবৈধভাবে পাহাড় কর্তনের দায়ে জরিমানা

মোঃ আলমগীর,বান্দরবান :

বান্দরবান পৌরসভাধীন ০৮ নং ওয়ার্ড, হাফেজঘোনা এলাকায় অবৈধভাবে পাহাড় কর্তনের দায়ে বান্দরবান সদর উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয় কর্তৃক যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন জনাব মোহাম্মদ লুৎফর রহমান সহকারী কমিশনার (ভুমি), সদর, বান্দরবান পার্বত্য জেলা ও প্রসিকিউশন প্রদান করেন জনাব মোহাম্মদ নুর উদ্দিন, পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য  জেলা। উক্ত  মোবাইল কোর্টে পাহাড় কর্তনের দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) এর ধারা ৬(খ) লংঘনের দায়ে মো: জসিম উদ্দীনকে  ২৫,০০০/- (পচিঁশ হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করার পাশাপাশি সতর্ক করা হয়। উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন বান্দরবান উপজেলা পুলিশ প্রশাসন। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ  থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে সবাইকে অবগত করেছেন। অপরাধী যেই হোক তাকে আইনের আওতায় আনা হবে বলে সতর্ক করেছেনএবং এই অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানিয়ে দিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews