বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন! পার্বত্য জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান ও সদস্যগণের যোগদান ও দা‌য়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন! বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন

সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি

  • প্রকাশিত: বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

গাজীপুরে সাংবাদিক শরীফ ওমর টুটুলের ওপর হামলা ও সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি

​বিশেষ প্রতিনিধি, গাজীপুর:
গাজীপুর মহানগরের গাছা থানাধীন ডেগেরচালা এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিক শরীফ ওমর টুটুলের ওপর নৃশংস হামলার ঘটনার পর এবার শুরু হয়েছে চরিত্র হনন ও সাইবার অপপ্রচার। এজাহারনামীয় মূল আসামিরা এখনো গ্রেপ্তার না হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পুরনো ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ উঠেছে।
​এ ঘটনার তীব্র প্রতিবাদ ও আসামিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে আজ বুধবার (২৬ আগস্ট ২০২৬) সকাল ১১টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বোর্ড বাজার ঢাকা ব্যাংকের সামনে আহত সাংবাদিকের পরিবার ও গাছা থানা প্রেসক্লাবের উদ্যোগে এক বিশাল মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে গাছা থানা প্রেসক্লাবসহ গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠনের শতাধিক সংবাদকর্মী সংহতি প্রকাশ করে অংশ নেন।
​মানববন্ধনে বক্তারা জানান, গত ১৩ আগস্ট ডেগেরচালা এলাকায় ঝুট ব্যবসাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রের মহড়ার ভিডিও চিত্র ধারণ করতে গেলে সন্ত্রাসীরা দৈনিক প্রতিদিনের কাগজের গাজীপুর প্রতিনিধি ও গাছা থানা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শরীফ ওমর টুটুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয় এবং এর আগে গত ১৮ আগস্ট পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে মানববন্ধন করে জেলা প্রশাসক ও পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। কিন্তু রহস্যজনকভাবে এজাহারনামীয় মূল আসামিরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে।
​ক্ষোভ প্রকাশ করে ভুক্তভোগী সাংবাদিক শরীফ ওমর টুটুল বলেন, “আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং অপপ্রচার চালাচ্ছে যে আমাকে তারা টাকা দিয়ে ম্যানেজ করেছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। এছাড়া ৬ বছর আগের আদালতের একটি বিচারাধীন মামলার পুরনো ছবি ব্যবহার করে ফেসবুকে আমার বিরুদ্ধে কুৎসা রটানো হচ্ছে। অথচ ওই মামলায় আদালত আমাকে দোষী সাব্যস্ত করেননি। আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার বদলে তারা আমার সম্মানহানির চক্রান্ত করছে।”
​টুটুলের ছোট ভাই শাহরুখ খৈয়াম মুন্না বলেন, “আমার ভাই এখনো চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন। তাকে মাদক ব্যবসায়ী বানিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে আমাদের পুরো পরিবারের সম্মান ক্ষুণ্ণ করা হচ্ছে। আমরা এই সাইবার অপরাধ ও হামলার কঠোর বিচার চাই।”
​মানববন্ধনে সমাপনী বক্তব্যে গাছা থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সোহেল মিয়া হুঁশিয়ারি দিয়ে বলেন, “ভিডিও ফুটেজ ও নির্দিষ্ট নাম থাকা সত্ত্বেও প্রধান আসামিদের পুলিশ খুঁজে পাচ্ছে না, অথচ অপরাধীরা সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। প্রশাসন যদি দ্রুত এজাহারনামীয় আসামিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করে, তবে গাজীপুরের পুরো সাংবাদিক সমাজ কঠোর থেকে কঠোরতর কর্মসূচী ঘোষণা করতে বাধ্য হবে।”
​উক্ত মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বাসন থানা প্রেসক্লাবের সভাপতি আব্দুর রাজ্জাক, জেলা রিপোর্টার্স ক্লাবের সাইফুল আলম চৌধুরী, টঙ্গী রিপোর্টার্স ক্লাবের আশিকুর রহমান, সাংবাদিক নাহিদ সরকার, মোঃ জাকির আলী, মোসাঃ রত্না বেগম, বাসন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফাতেমা আক্তার ও সাংবাদিক সজিবসহ অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় গাছা থানা প্রেসক্লাবের সভাপতি মোঃ আনিসুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মোঃ রফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জাকারিয়া, কোষাধ্যক্ষ সাবরিনা জাহান, সদস্য এমদাদুল হক, মাইনুল ইসলাম ও মুন্নাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews