বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

সোনারগাঁয়ে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ২৪ অগাস্ট, ২০২৬



সোনারগাঁয়ে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 আনিসুর রহমান, সোনারগাঁ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেফতার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, সোনারগাঁ থানাধীন কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর বাস টার্মিনাল সংলগ্ন খোরশেদা সিদ্দিক সুপার মার্কেটের সামনে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে জব্দ তালিকাভুক্ত সর্বমোট ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন— নারায়ণগঞ্জের আড়াইহাজার থানার দেয়াবৈ এলাকার আব্দুল আলিম মিয়ার ছেলে মো. তরিকুল ইসলাম অন্তর (২৬), বন্দরের সোনাকান্দা এলাকার মৃত ইনার ছেলে মো. রাকিব (২৫) এবং নেত্রকোনার রামপুর নয়াপাড়ার মৃত সেলিমের ছেলে মো. মমিন হাসান (২১)। মমিন হাসান বর্তমানে সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় বসবাস করছিলেন বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের দাবি, গ্রেফতারকৃতরা মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা ও পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সোনারগাঁ থানা পুলিশ জানিয়েছে, মাদকসহ সব ধরনের অপরাধ দমনে অভিযান আরও জোরদার করা হবে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews