শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সর্বশেষ :
বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে!

মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: সোমবার, ২৪ অগাস্ট, ২০২৬



নরসিংদীতে নারীঘটিত ও অর্থ আত্মসাতের মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন

(ফালু মিয়া)

​নরসিংদীতে একটি অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের বিরুদ্ধে প্রকাশিত সংবাদকে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে সংবাদ সম্মেলন করেছেন অ্যাডভোকেট নয়ন মোল্লা।

​সোমবার (২৪ আগস্ট) দুপুরে নরসিংদী সদর উপজেলার হাজী গুফুর মার্কেটে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অ্যাডভোকেট নয়ন মোল্লা বলেন, গত ২৩ আগস্ট রোববার কিছু অনলাইন পোর্টাল ও সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে জড়িয়ে ‘প্রবাসী এক নারীকে নিয়ে পলায়ন ও অর্থ আত্মসাত’ সংক্রান্ত একটি সংবাদ প্রকাশিত হয়, যা পুরোপুরি ভিত্তিহীন ও অসত্য।

​তিনি পরিষ্কার করেন, উক্ত বিষয়টি মূলতঃ এক বছর আগের একটি দেওয়ানি মামলার সঙ্গে সংশ্লিষ্ট, যা নিয়ে বর্তমানে কোনো মামলা বিচারাধীন নেই। এছাড়া সংশ্লিষ্ট নারী তার স্বামীর সঙ্গে সব ধরনের আইনগত প্রক্রিয়া ও যথাযথ কাগজপত্র সম্পন্ন করেই তালাক প্রদান করেছেন। তাই এখানে পলায়ন কিংবা অর্থ আত্মসাতের যে অভিযোগ তোলা হয়েছে, তা কেবল তার সামাজিকভাবে সুনাম ক্ষুণ্ন করার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে।

​সংবাদ সম্মেলনে তিনি উপস্থিত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের কাছে ওই মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। একইসঙ্গে তিনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার স্বার্থে যেকোনো সংবাদ প্রকাশের পূর্বে সত্যতা ও প্রকৃত তথ্য যাচাই করে নেওয়ার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews