
বেলাব নারায়নপুর বাসষ্টান সংলগ্নে শিল্প ও বানিজ্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন!
কাজী জালাল
নরসিংদী জেলার বেলাব থানাধীন নারায়নপুর বাসষ্টান সংলগ্নে চলমান শিল্প ও বানিজ্য মেলার নামে কোটি টাকার লটারি জুয়ার আয়োজন করেছে একটি অসাধু চক্র,জেলার ৪টি থানা এলাকায় ৩০০ উপরে অটো রিক্সা ভ্যানে করে প্রবেশ টিকেট এর নামে টিকেট বিক্রি চলছে প্রকাশ্যে।আর মেলা পরিচালনা চক্রটি মটরসাইকেল,আইফোন,টিভি,ফ্রিজ এর মতো লোভনীয় পুরস্কার সামন এনে সাধারণ মানুষকে বোকা বানিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।আর এ কাজে সহযোগিতা করছে প্রভাবশালী একটি মহল।

এসমস্থ লোভনীয় পুরস্করের নেশায় লটারির টিকেট কিনে নিঃস্ব হচ্ছে এলাকার সাধারণ খেটে খাওয়া মানুষ,যার প্রভাবে এলাকায় চুরি,ছিনতাই ও আধিপত্য বিস্তারের মত ঘটনা ঘটছে,এ প্রভাবশালী চক্রটির ভয়ে সাধারণ মানুষ মুখ খুলতেও সাহস পাচ্ছেনা।মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত মাদক জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নিতিকে তোয়াক্কা নাকরে প্রসাসনে থাকা কিছু আ সাধু কর্মকর্তা এদের সহযোগিতা করছে।স্কুল কলেজ পড়ুয়া শিক্ষার্থীদের পড়াশোনায় বিগ্ন ঘটছে,এনিয়ে অবিভাবক মহলেও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম আতঙ্ক বিরাজ করছে।ডিসি স্যার সব জানেন, প্রতিবেদন তৈরির সার্থে অভিযোগের বিষয়ে জানতে বেলাব থানার অফিসার ইনচার্জের সাথে কথা হলে তিনি বলেন মেলার মাঠের লটারি জুয়ার বিষয়ে আমার জানানেই আর মাঠের পারমিসান দিয়েছেন ডিসি স্যার আপনি ডিসি স্যারের সাথে কথা বলেন,আমি এর বেশি কিছু বলতে পারছিনা বলে কল দেন।
জনদাবি ও বতর্মান পেক্ষাপট বিশেষজ্ঞরা মনে করছেন,মেলায় লটারির নামে এই সিন্ডিকেট কেবল সমাজকেই ধ্বংস করছেনা বরং অপরাধের হার এবং অর্থপাচার চক্রও বৃদ্ধি পাচ্ছে।এলাকাবাসির দাবি যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে এবং প্রধানমন্ত্রীর মাদক জুয়ার জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে দ্রুত এসব মেলায় অবৈধ লটারি জুয়া বন্ধে সম্মিলিত ঝটিকা অভিযান পরিচালনা করা হোক।