বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, কেরু মদসহ গ্রেপ্তার ১৯ আশুলিয়ায় চাঞ্চল্যকর বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন, ( পিবিআই ) কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ খান জনপ্রিয়তার শীর্ষে মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত! জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠি চাঁদা না দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন

  • প্রকাশিত: সোমবার, ২৪ অগাস্ট, ২০২৬



বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন

গেলাম কিবরিয়া,বাউফল, পটুয়াখালী 

পটুয়াখালীর বাউফল উপজেলার ভরিপাশা মাধ্যমিক বিদ্যালয়ে বিধিমালা অনুসরণ না করে এডহক কমিটি গঠনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কমিটি বাতিল করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেন মো: জসিম উদ্দিন জামসেদ।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগের ২০২৬ সালের ১৬ মার্চের পরিপত্র অনুযায়ী এডহক কমিটির সভাপতি মনোনয়নের ক্ষেত্রে সরকারি চাকরিজীবী বা অবসরপ্রাপ্ত প্রথম শ্রেণির কর্মকর্তার নাম উল্লেখ থাকার কথা। অভিযোগকারী দাবি করেন, সংশ্লিষ্ট বিধিমালা অনুসরণ না করে ভরিপাশা মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে একজন দ্বিতীয় শ্রেণির কর্মচারীকে মনোনয়ন দেওয়ার প্রস্তাব পাঠান উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো:  মনিরুজ্জামান।

অভিযোগে আরও বলা হয়, প্রস্তাবিত সভাপতি সহকারী  উপ-  প্রকৌশলী গণপূর্ত অধিদপ্তরের মো:  সাখাওয়াত হোসেন মামুন সরকারি চাকরিজীবী হলেও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের অভিযোগ রয়েছে। ফলে তাঁর রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়টি বিবেচনা না করেই এডহক কমিটির সভাপতি হিসেবে প্রস্তাব পাঠানো হয়েছে বলে অভিযোগকারীর দাবি।

এ বিষয়ে সঠিকভাবে তদন্ত করে প্রস্তাবিত এডহক কমিটির সভাপতি মনোনয়ন বাতিল, নতুন করে বিধি অনুযায়ী প্রস্তাব পাঠানো এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

অভিযোগের সঙ্গে শিক্ষা মন্ত্রণালয়ের পরিপত্র, বরিশাল শিক্ষা বোর্ড কর্তৃক এডহক কমিটি অনুমোদনের আদেশের কপি, গণপূর্ত বিভাগের প্রোফাইল এবং বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণের ছবি সংযুক্ত করা হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews