শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মেঘনায় রাত ৮টার মধ্যে বাজার ও শপিংমল বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান

  • প্রকাশিত: শনিবার, ২২ অগাস্ট, ২০২৬



মেঘনায় রাত ৮টার মধ্যে বাজার ও শপিংমল বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান

মোঃ আবুল কাশেম সরকার, মেঘনা ,কুমিল্লা

সরকারি নির্দেশনা অনুযায়ী রাত ৮টার মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান, বাজার ও শপিংমল বন্ধ নিশ্চিত করতে কুমিল্লার মেঘনা উপজেলায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

অভিযানের অংশ হিসেবে উপজেলার মানিকারচর বাজারসহ বিভিন্ন বাজার ও শপিংমলে অভিযান চালানো হয়। মেঘনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমৃতা শারলীন রাজ্জাকের নেতৃত্বে পরিচালিত অভিযানে মেঘনা থানার এএসআই হান্নান মজুমদারসহ পুলিশের একটি দল অংশ নেয়।

এ সময় সরকারি নির্দেশনা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান, মার্কেট ও শপিংমল বন্ধ করার জন্য ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি সরকারি নির্দেশনা যথাযথভাবে মেনে চলতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং নির্ধারিত সময়ের মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews