রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কক্সবাজারে কার্তুজসহ ১টি দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন মেঘনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনায় রাত ৮টার মধ্যে বাজার ও শপিংমল বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয়! বসুন্ধরা রিভারভিউ প্রকল্পে অনিয়মের মহোৎসব: তোয়াক্কা করা হচ্ছে না রাজউকের নিয়ম-নীতি চাটখিলে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, প্রতিকার চেয়ে থানায় জিডি পলাতক আওয়ামী নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা এফআইআর করলো সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা বাউফলে ৮০০ পিস ইয়াবাসহ নারীসহ গ্রেপ্তার ২, মাদক ব্যবসায়ী সুমন পলাতক প্রিয় রাসুল (সা.)-এর জীবনাদর্শ মেনে চলি: সুখী ও সফল জীবন গড়ি

মেঘনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬

মেঘনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

মোঃ আবুল কাশেম সরকার,মেঘনা (কুমিল্লা)

কুমিল্লার মেঘনা উপজেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণী ব্যক্তিদের সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (২২ আগস্ট) সকাল ১১টায় মেঘনা উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, মেঘনা উপজেলা শাখার উদ্যোগে এ সংবর্ধনা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মেঘনা উপজেলার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব ও গুরুত্বপূর্ণ অবদান রাখায় কয়েকজন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণ অধিকার পরিষদ মেঘনা উপজেলা শাখার সভাপতি মো. মোখলেছুর রহমান, বাংলাদেশ যুব অধিকার পরিষদ মেঘনা উপজেলা শাখার সভাপতি তামিম ইব্রাহিম এবং মেঘনা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাকির মাহমুদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, মেঘনা উপজেলা শাখার সভাপতি মো. আমির ইসলাম রহিম।

আয়োজকরা জানান, মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করা, তাদের সাফল্যের স্বীকৃতি দেওয়া এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অনুপ্রাণিত করার লক্ষ্যেই এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews