বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, কেরু মদসহ গ্রেপ্তার ১৯ আশুলিয়ায় চাঞ্চল্যকর বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন, ( পিবিআই ) কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ খান জনপ্রিয়তার শীর্ষে মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত! জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠি চাঁদা না দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

বাউফলে ছাত্রদলের উদ্যোগে ১৩০ কৃতী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও ফলদ চারা উপহার

  • প্রকাশিত: শনিবার, ২২ অগাস্ট, ২০২৬



বাউফলে ছাত্রদলের উদ্যোগে ১৩০ কৃতী শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ ও ফলদ চারা উপহার

গোলাম কিবরিয়া, বাউফল (পটুয়াখালী)

পটুয়াখালীর বাউফলে ২০২৬ সালের এসএসসি ও সমমানের (দাখিল) পরীক্ষায় জিপিএ-৫ (A+) প্রাপ্ত ১৩০ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে বাউফল উপজেলা ও পৌর ছাত্রদল। আয়োজনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী হিসেবে ব্যাগ, ছাতা, মগ, কলম, বিভিন্ন প্রজাতির ফলদ গাছের চারা এবং খাবার বিতরণ করা হয়।

শনিবার (২২ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বাউফল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আবদুল্লাহ আল ফাহাদের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. নিয়াজ হোসাইন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. তসলিম তালুকদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি গাজী আশফাকুর রহমান বিপ্লব, জেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান শামীম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি বজলুর রহমান খোকন ও সাইফুল ইসলাম জুরান প্রমুখ।

অনুষ্ঠানে বাউফল উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসা থেকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মেধা ও সাফল্যের স্বীকৃতি জানিয়ে এ সংবর্ধনা ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, সংবর্ধিত শিক্ষার্থীবৃন্দ ও অভিভাবকগণ উপস্থিত ছিল।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews