রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কক্সবাজারে কার্তুজসহ ১টি দেশীয় অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১ প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হলেন জহির উদ্দিন স্বপন মেঘনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনায় রাত ৮টার মধ্যে বাজার ও শপিংমল বন্ধে উপজেলা প্রশাসনের অভিযান সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারের অন্তরালে ছিল চুরি, প্রেম ও শারিরিক সম্পর্ক নয়! বসুন্ধরা রিভারভিউ প্রকল্পে অনিয়মের মহোৎসব: তোয়াক্কা করা হচ্ছে না রাজউকের নিয়ম-নীতি চাটখিলে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, প্রতিকার চেয়ে থানায় জিডি পলাতক আওয়ামী নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা এফআইআর করলো সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানা বাউফলে ৮০০ পিস ইয়াবাসহ নারীসহ গ্রেপ্তার ২, মাদক ব্যবসায়ী সুমন পলাতক প্রিয় রাসুল (সা.)-এর জীবনাদর্শ মেনে চলি: সুখী ও সফল জীবন গড়ি

বসুন্ধরা রিভারভিউ প্রকল্পে অনিয়মের মহোৎসব: তোয়াক্কা করা হচ্ছে না রাজউকের নিয়ম-নীতি

  • প্রকাশিত: শনিবার, ২২ আগস্ট, ২০২৬

বসুন্ধরা রিভারভিউ প্রকল্পে অনিয়মের মহোৎসব: তোয়াক্কা করা হচ্ছে না রাজউকের নিয়ম-নীতি

​বিশেষ প্রতিনিধি | কেরানীগঞ্জ

​রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ইমারত নির্মাণ বিধিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঢাকার কেরানীগঞ্জের হাসনাবাদ বসুন্ধরা রিভারভিউ প্রকল্পে গড়ে উঠছে একের পর এক বহুতল আবাসিক ভবন। নকশা অনুমোদন না নেওয়া, কেনোপি ব্যবহার  না করা, কাজের সামনে কোন প্রকার তথ্য বোর্ড না থাকা এবং ন্যূনতম নিরাপত্তা ব্যবস্থা ছাড়াই দেদারসে চলছে এসব ভবনের নির্মাণ কাজ।

​সরেজমিনে বসুন্ধরা রিভারভিউ প্রকল্প এলাকা ঘুরে দেখা যায়, বসুন্ধরা বি -ব্লক, রোড -১১এ, প্লট- ১৩৩৪

নির্মাণাধীন ভবনের একটি বড় অংশে রাজউকের ন্যূনতম নিয়ম-কানুন তোয়াক্কা করা হচ্ছে না। সম্প্রতি একটি নির্মাণাধীন বহুতল ভবনে দেখা যায়, আরসিসি ফ্রেম কাঠামোর কাজ শেষ হলেও সেখানে নিরাপত্তার জন্য ন্যূনতম গ্রিন নেট বা সেফটি নেটের কোনো ব্যবহার নেই। ভবনটির প্রতিটি তলায় বর্ধিত হিসেবে যেসব ব্যালকনি/ক্যান্টিলিভার স্ল্যাব ঢালাই দেওয়া হয়েছে, সেগুলো সামনের রাস্তার সীমানা স্পর্শ করে ঝুঁকি বাড়াচ্ছে। তাছাড়াও, নির্মাণাধীন অংশ থেকে যেকোনো সময় ইট বা ইট-পাথরের টুকরো নিচে পথচারী বা শ্রমিকদের ওপর পড়ে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা রয়েছে।

​এলাকাবাসীর অভিযোগ, রাজউকের তদারকির অভাবেই ভবন মালিক ও ডেভেলপাররা অনিয়মের সুযোগ পাচ্ছেন। কোনো রকম রাজউক অনুমোদিত নকশা ছাড়াই কেবল নিজস্ব পরিকল্পনায় তড়িঘড়ি করে নির্মাণ কাজ সম্পন্ন করা হচ্ছে। এতে একদিকে যেমন পুরো আবাসিক এলাকার বাতাস চলাচল ও প্রাকৃতিক আলোর পথ বন্ধ হচ্ছে, অন্যদিকে ভূমিকম্প বা অগ্নিকাণ্ডের মতো বড় কোনো দুর্যোগের সময় এই ভবনগুলো বড় ধরনের বিপদ ডেকে আনতে পারে।

​স্থানীয় এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এখানে রাজউকের কোনো নিয়মের তোয়াক্কা কেউ করছে না। বহুতল ভবন উঠছে কিন্তু কোনো নিরাপত্তাবেষ্টনী নেই। নিচের রাস্তা দিয়ে চলাফেরা করাও ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।”

​নগর পরিকল্পনাবিদদের মতে, কেরানীগঞ্জ রাজউকের ডিএপি (বিশদ অঞ্চল পরিকল্পনা)-এর আওতাভুক্ত এলাকা হলেও বাস্তবে এখানে ইমারত নির্মাণ বিধিমালা প্রয়োগের কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। এ বিষয়ে রাজউকের নিয়মিত অভিযান ও তদারকি জোরদার করা না হলে ভবিষ্যতে কেরানীগঞ্জের এই পরিকল্পিত আবাসন প্রকল্পটি এক ঝুঁকিপূর্ণ ও জঞ্জালপূর্ণ এলাকায় পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews