শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চাটখিলে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, প্রতিকার চেয়ে থানায় জিডি

  • প্রকাশিত: শনিবার, ২২ অগাস্ট, ২০২৬



চাটখিলে সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার, প্রতিকার চেয়ে থানায় জিডি

আবুল কালাম আজাদ,নোয়াখালী

নোয়াখালীর চাটখিল উপজেলা প্রতিনিধি আবু ছালেহ মাহমুদ চঞ্চল চৌধুরীর বিরুদ্ধে ফেসবুকে ফেইক আইডি থেকে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালানো হচ্ছে। তিনি এই ঘটনার প্রতিকার চেয়ে গত শুক্রবার রাতে চাটখিল থানায় সাধারণ ডায়েরী করেছেন।

শনিবার (২২ আগস্ট) দুপুরে চঞ্চল চৌধুরী চাটখিলে কর্মরত সাংবাদিকদের জানান, গত কয়েকদিন থেকে তার বিরুদ্ধে ফেসবুকে বিভিন্ন ফেইক আইডি থেকে মিথ্যা ও বিভ্রান্তিকর অপপ্রচার চালিয়ে তার সুনাম ক্ষুণ্নের অপচেষ্টা করা হচ্ছে। এমনটি চলতে থাকলে তিনি ভবিষ্যতে তার আরো বড় ধরনের ক্ষতির আশঙ্কা করেন। এসময় তিনি জানান, তার কর্মরত ব্যবসায়িক প্রতিষ্ঠান মোহাম্মদীয়া হাউজিংয়ের কার্যক্রমে ব্যাঘাত সৃষ্টি করতে একটি সংঘবদ্ধ চক্র এই অপপ্রচার চালাচ্ছে। এই ঘটনায় তার অনুসারী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাই এই সমস্ত ফেইক আইডি ব্যবহারকারীদের চিহ্নিত করে সাইবার ক্রাইম আইনে ব্যবস্থা গ্রহণের জন্য চাটখিল থানা পুলিশসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট তিনি জোর দাবি জানিয়েছেন।

এই ঘটনায় চাটখিল প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন সহ কর্মরত সাংবাদিক নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এ ঘটনার বিষয়ে চাটখিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল মোন্নাফের সাথে যোগাযোগ করলে তিনি জানান, এস আই মামুনকে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব দেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews