শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
সমাজসেবক মাওলানা মনির হোসেনের পাশে এলাকাবাসী খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল মেহেন্দিগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ঘোড়াঘাটে আইন শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে   ঘোড়াঘাটে করতোয়া নদী থেকে তাসফিয়ার মরদেহ উদ্ধার জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্যমাচিং নুরুজ্জামান বেপারীর বাবা-মায়ের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও মোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধান শিক্ষককে মারধর ও লাঞ্ছিত  করার প্রতিবাদে বিক্ষোভ ও স্বারকলিপি প্রদান কবিতা /প্রিয় রাসুল ( সা:)/ লায়ন মোঃ গনি মিয়া বাবুল

সমাজসেবক মাওলানা মনির হোসেনের পাশে এলাকাবাসী

  • প্রকাশিত: শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

চাটখিলে ৫০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টিকারী বিশিষ্ট সমাজসেবক মাওলানা মনির হোসেনের পাশে এলাকাবাসী ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষ

আবুল কালাম আজাদ, চাটখিল -সোনাইমুড়ী (নোয়াখালী)

নোয়াখালীর চাটখিলে কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রেখে চাটখিলবাসীর আস্থা ও ভালোবাসা অর্জন করেছেন ‘মোহাম্মাদীয়া ফুড এন্ড হাউজিং লিমিটেড’-এর চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ মনির হোসেন। তবে সম্প্রতি একটি বিশেষ স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগমাধ্যমে এই জনকল্যাণমুখী প্রতিষ্ঠান ও এর চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার ও মানহানিকর তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে বলে তীব্র প্রতিবাদ জানিয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ।

বুধবার (১৮ আগস্ট) এক লিখিত প্রেস বিজ্ঞপ্তিতে অপপ্রচারের কড়া জবাব দিয়ে মোহাম্মাদীয়া ফুড এন্ড হাউজিং লিমিটেডের দায়িত্বশীলরা জানান, চাটখিলের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে মোহাম্মাদীয়া হাউজিং সূচনা লগ্ন থেকেই সম্পূর্ণ আইনি বিধিবিধান ও স্বচ্ছতা মেনে তাদের ব্যবসা পরিচালনা করে আসছে। ভূমি ক্রয় কিংবা যেকোনো প্রকল্পে বিনিয়োগের পূর্বে অভিজ্ঞ আইনজীবীদের মাধ্যমে প্রতিটি দলিলপত্র শতভাগ যাচাই-বাছাই করা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও স্পষ্টভাবে বলা হয়, যদি কোনো বিনিয়োগ বা ভূমি সম্পর্কিত বিষয়ে কারও কোনো আপত্তি কিংবা জানার থাকে, তবে তা আলোচনার মাধ্যমে সমাধান করার পথ সবসময় উন্মুক্ত। সম্পূর্ণ মিথ্যা, ভুয়া ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণায় কাউকে কান না দেওয়ার জন্য সর্বসাধারণকে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে। অন্যথায়, প্রতিষ্ঠানের সুনাম ক্ষুণ্ণ করার চক্রান্তে লিপ্ত ব্যক্তিদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়।

অনুসন্ধানে জানা যায়, চাটখিল উপজেলায় নিরাপদ খাদ্য সরবরাহ ও নিরাপদ আবাসন নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে মোহাম্মাদীয়া ফুড এন্ড হাউজিং লিমিটেড। মাওলানা মোহাম্মদ মনির হোসেন নিজ উদ্যোগে প্রায় ১৫টি অঙ্গ-প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত ৫০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে, যা শত শত পরিবারের জীবন-জীবিকা নির্বাহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একজন ধর্মপ্রাণ আলেম ও সমাজসেবক হিসেবে তাঁর এই সাফল্য ও জনপ্রিয়তা ইর্ষান্বিত হয়েই একটি কুচক্রী মহল এই অপপ্রচারে নেমেছে বলে স্থানীয় সচেতন মহল মনে করছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews