বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, কেরু মদসহ গ্রেপ্তার ১৯ আশুলিয়ায় চাঞ্চল্যকর বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন, ( পিবিআই ) কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ খান জনপ্রিয়তার শীর্ষে মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত! জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠি চাঁদা না দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

প্রধান শিক্ষককে মারধর ও লাঞ্ছিত  করার প্রতিবাদে বিক্ষোভ ও স্বারকলিপি প্রদান

  • প্রকাশিত: শুক্রবার, ২১ অগাস্ট, ২০২৬



প্রধান শিক্ষককে মারধর ও লাঞ্ছিত  করার প্রতিবাদে বিক্ষোভ ও স্বারকলিপি প্রদান

একেএম ফজলুলহক,কালাই ,জয়পুরহাট

জয়পুরহাটের কালাই উপজেলার পুনট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিদ্যালয়ের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। পরে হামলাকারীদের গ্রেপ্তার ও ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছে তারা।

বৃহস্পতিবার  ২০ আগস্ট সকাল ১১টার দিকে শিক্ষার্থীরা পুনট উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটোকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করে। এ সময় তারা প্রধান শিক্ষকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।

এর আগে, গত ১৯ আগস্ট সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে মারধর অকথ্য ভাষায় গালিগালাজ ভিডিও  ও ছবি  দেওয়া হলো, এবং বিদ্যালয়ের কয়েকজন নারী শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ ওঠে।

ঘটনার পর শিক্ষার্থীদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে দেওয়া লিখিত অভিযোগে বলা হয়, হামলাকারীদের রাজনৈতিক বা সামাজিক পরিচয় যাই হোক না কেন, তাদের আইনের আওতায় এনে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। শিক্ষার্থীরা অভিযোগে আরও জানায়, আগামী ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার এবং ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত না হলে তারা ক্লাস বর্জনের কর্মসূচি দিতে বাধ্য হবে। এদিকে, অভিযোগের অনুলিপি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ও কালাই থানার অফিসার ইনচার্জের কাছেও দেওয়া হয়েছে। এ বিষয়ে কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, শিক্ষার্থীদের একটি অভিযোগ পাওয়া গেছে। দ্রুত তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews