বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
গোমস্তাপুরে সামাজিক বনায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযান, কেরু মদসহ গ্রেপ্তার ১৯ আশুলিয়ায় চাঞ্চল্যকর বিথী হত্যা মামলার রহস্য উদঘাটন, ( পিবিআই ) কালিহাতীতে বাল্যবিবাহ প্রতিরোধে ‘তারুণ্যের কণ্ঠ’ অনুষ্ঠিত দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল লতিফ খান জনপ্রিয়তার শীর্ষে মেঘনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত! জলঢাকায় আন্তর্জাতিক ও জাতীয় কন্যা শিশু দিবস ২০২৬ উদযাপিত বিসিএসআইআর রাজশাহী গবেষণাগারে বার্ষিক কর্মশালা ও অংশীজন মতবিনিময় সভা অনুষ্ঠি চাঁদা না দেওয়ায় ইউনিয়ন আওয়ামী লীগ নেতা হামিদুল মেরে রক্তাক্ত করল প্রবাসীর পিতা-মাতাকে

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ

  • প্রকাশিত: শুক্রবার, ২১ অগাস্ট, ২০২৬



জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ

সোহেল সাব্বির, ফেনী-
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ খ্রীষ্টাব্দে ছাগনাইয়ার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল ছাগলনাইয়া উপজেলার “দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ”।

সম্প্রতি এসএসসি পরীক্ষার ফলাফলে চট্টগ্রাম বিভাগের পাশের হার ৫৯.৪৮ হওয়ার পরেও ফেনী জেলার ছাগল নাইয়া উপজেলার এই শিক্ষা প্রতিষ্ঠানটির পাশের হার ৯৬.২৩% এবং জিপিএ ৫ পেয়েছে ৬জন। গত ১৮/০৮/২০২৬ইং ছাগলনাইয়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় “জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০২৬”খ্রী।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফারহানা পৃথা, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ গোলাম কিবরিয়া এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

১৯৪৮ সালে মৌলভী মোহাম্মদ ছালেহ মজুমদার বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠানটিতে বর্তমানে প্রায় সহস্রাধিক ছাত্র-ছাত্রী অধ্যায়ন করছেন। দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি সফলতার সাথে ফলাফল অর্জন করে যাচ্ছে। ২০২৪ সালে প্রতিষ্ঠানটি ফেনী জেলার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের গৌরব অর্জন করে।

শিক্ষা প্রতিষ্ঠানটির এই অর্জনে এলাকায় খুশির বন্যা বইছে। এলাকাবাসী ছাত্র-ছাত্রী এবং শিক্ষক শিক্ষিকা গণের মধ্যে উৎসাহ, উদ্দীপনা ও আনন্দ বিরাজ করছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়টির ভূয়সি প্রশংসা করেছেন। বিদ্যালয়টি তাদের এই অর্জনের ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে আরো ভালো ফলাফল করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ এর অধ্যক্ষের নিকট তার অনুভূতি জানতে চাইলে তিনি বলেন-আমি বিগত ২০০০ সাল থেকে অদ্যবাদী এই বিদ্যালয়ে কর্মরত আছি। বিদ্যালয়টি বিগত ১৫ বছর ধরে ভালো ফলাফল অর্জন করে আসছে। আমাদের এই অর্জনে প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা,অভিভাবক, এবং পরিচালনা কমিটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ব্যক্তিগতভাবে আমি খুবই আনন্দিত তবে আমাদের এই অর্জনকে ধরে রাখতে পারলে আমাদের এই আনন্দ স্থায়ী হবে। উত্তরোত্তর এই বিদ্যালয়ের শিক্ষার মান ও ফলাফল আরো ভালো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। পূর্বের ন্যায় ভবিষ্যতেও তিনি সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews