মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন! পার্বত্য জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান ও সদস্যগণের যোগদান ও দা‌য়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন! বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন সোনারগাঁয়ে ১৫০ পিস ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার জামায়াত এমপি শাহজাহান চৌধুরীর পিএস এর চাঁদাবাজি, আদালতে মামলা কালীগঞ্জে ইউনিয়ন পরিষদের উদ্যোগে  বিদ্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ তালাশ টিমের মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের বিরুদ্ধে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডা. এস এম সরওয়ারের সংবাদ সম্মেলন ও তীব্র প্রতিবাদ

মেঘনায় মাদকসহ বিভিন্ন মামলায় তিন ব্যক্তি গ্রেপ্তার

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

মেঘনায় মাদকসহ বিভিন্ন মামলায় তিন ব্যক্তি গ্রেপ্তার

মোঃ আবুল কাশেম সরকার,মেঘনা, কুমিল্লা

কুমিল্লার মেঘনায় পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। একই দিনে নিয়মিত একটি মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। বুধবার (১৯ আগস্ট) মেঘনা থানা পুলিশ পৃথক এসব অভিযান পরিচালনা করে।

পুলিশ ও আদালতে পাঠানো নথি সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে মেঘনা থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ ছানাউল্লাহর নেতৃত্বে মাদকবিরোধী বিশেষ অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ২ নম্বর মানিকারচর ইউনিয়নের শিকিরগাঁও উত্তরপাড়া এলাকায় প্রথম অভিযান পরিচালনা করা হয়।

পুলিশের আবেদনে উল্লেখ করা হয়, রাত সাড়ে ৮টার দিকে শিকিরগাঁও উত্তরপাড়ার রেকমত আলীর বাড়িতে এক ব্যক্তি গাঁজা সেবন করছেন—এমন সংবাদের ভিত্তিতে রাত ৯টার দিকে সেখানে অভিযান চালানো হয়। এ সময় রুবেল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে গাঁজা সেবনরত অবস্থায় আটক করা হয়। আটক রুবেল মিয়া ওই এলাকার রেকমত আলীর ছেলে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় সামারি ট্রায়ালের মাধ্যমে সাজা দেওয়ার আবেদন জানিয়ে কুমিল্লার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-৫-এ আবেদন করা হয়েছে।

অন্যদিকে, একই রাতে উপজেলার ৩ নম্বর চন্দনপুর ইউনিয়নের তুলাতলি শিবনগর এলাকায় অভিযান চালিয়ে মো. আল আমিন (২৫) নামে আরেক যুবককে ইয়াবা সেবনের অভিযোগে আটক করা হয়।পুলিশের আদালতে দেওয়া আবেদনে বলা হয়েছে, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় এক ব্যক্তি ইয়াবা সেবন করছেন বলে খবর পাওয়া যায়। পরে রাত ৭টার দিকে মতি মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে আল আমিনকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। আল আমিন তুলাতলি শিবনগর এলাকার ইসমত আলীর ছেলে। তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় সামারি ট্রায়ালের মাধ্যমে সাজা দেওয়ার আবেদন করা হয়েছে। আবেদনের সঙ্গে একটি চিকিৎসা সনদও আদালতে দাখিল করা হয়েছে।

পুলিশের নথিতে দুই ঘটনাতেই স্থানীয় ব্যক্তিদের সাক্ষী হিসেবে উল্লেখ করা হয়েছে। তবে আদালতে আবেদনের পর আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে হবে।

এদিকে, মেঘনা থানার একটি নিয়মিত মামলায় মো. সাব্বির (২০) নামে আরও এক আসামিকে আদালতে পাঠিয়েছে পুলিশ। থানার আসামি চালান ফরম অনুযায়ী, তার বিরুদ্ধে মেঘনা থানার এফআইআর নম্বর-১৩, তারিখ ১৫ আগস্ট ২০২৬ এবং জিআর নম্বর-১৮৬-এর মামলা রয়েছে। মামলায় দণ্ডবিধির ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৭৯ ও ৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ সদস্যদের পাহারায় সাব্বিরকে কুমিল্লার জিআরও আদালতে পাঠানো হয়। চালানপত্রে তার ঠিকানা মেঘনা উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের দড়িকান্দি এলাকায় উল্লেখ করা হয়েছে।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গাঁজা ও ইয়াবা সেবনের অভিযোগে দুইজনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে। পাশাপাশি নিয়মিত মামলার একজন আসামিকেও আদালতে পাঠানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews