শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
সর্বশেষ :
সুনামগঞ্জে দুর্গাপূজাকে সামনে রেখে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করলেন এমপি নুরুল দুই শতাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে হত্যা রহস্য উদ্‌ঘাটন, গ্রেপ্তার ৭ জৈন্তাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ৩ কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, নিহতের সংখ্যা বেড়ে ১০ পুজামন্ডপ পরিদর্শন করলেন বিজিবি রংপুর রিজিয়নের ভারপ্রাপ্ত কমান্ডার কর্নেল ফয়সাল সাতক্ষীরায় প্রাথমিক বৃত্তি পরীক্ষা দেবে ৮১২১ শিক্ষার্থী মানবিক উদ্যোগে শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়ার ঘোষণা তরুণ নোমানের! প্রেস ক্লাবের পক্ষ থেকে এসিল্যান্ড ও পৌর প্রশাসককে বিদায়ী সংবর্ধনা ঘোড়াঘাট পৌরসভার ১১টি দুর্গামন্দিরে বিএনপির ৫৫ হাজার টাকা অনুদান চীনের সহায়তায় ৮ কারিগরি প্রতিষ্ঠান আধুনিকায়ন ও যৌথ বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত

কক্সবাজারে বন্ধুর ঘুশিতে নিহত একজন

  • প্রকাশিত: বুধবার, ১৯ অগাস্ট, ২০২৬



কক্সবাজারে বন্ধুর ঘুশিতে নিহত একজন

 জাবের আলী –

কক্সবাজারের চকরিয়া পৌরশহরের চিরিঙ্গায় সমবয়সী শিশুর ঘুষিতে প্রাণ হারিয়েছে তারেকুর রহমান নামের ১০ বছরের এক শিশু। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে পৌরশহরের বাণিজ্যিক কেন্দ্র চিরিঙ্গাস্থ নামার চিরিঙ্গার বায়তুশ শরফ সড়কে এই ঘটনা ঘটে।

নিহত তারেক ওই সড়কের এক পানের দোকানদারের নাতি বলে স্থানীয়রা জানিয়েছেন। খোঁজ নিয়ে জানা গেছে- নিহত তারেকুর রহমানের বাড়ি চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের পুলেরছড়া এলাকায়। সে ওই এলাকার আবদুল মজিদ ও রোকসানা বেগমের পুত্র।

স্থানীয়রা জানান- পৌরশহরের নামার চিরিঙ্গার বায়তুশ শরফ সড়কের ওই পানের দোকানদার দাদার সাথে দোকানে সময় দিত তারেক। মঙ্গলবার রাতে দোকান থেকে বের হয়ে পানি আনতে যায় অদূরে। সেখানে সমবয়সী বন্ধুর সাথে তুচ্ছ বিষয়ে কথা কাটাকাটি হয় এবং ওই বন্ধু সজোরে কানের কাছে ঘুষি মারে। এতে গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে রেফার করা হয় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু পথিমধ্যে চট্টগ্রামের লোহাগাড়া এলাকায় পৌঁছলে প্রাণ হারায় সে।

বিষয়টি এখনো (সকাল সাড়ে ৯টা) পর্যন্ত অবগত নয় বলে জানিয়েছেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আরিফুর রহমান। তিনি বলেন- বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়াসহ বিস্তারিত জানানো হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews