বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
বান্দরবানে ইয়াবাসহ এগার মাদক মামলার আসামি গ্রেফতার সাইবার অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিকদের ক্ষোভ: দ্রুত গ্রেপ্তারের দাবি হযরত মুহাম্মদ (সা.) এর আগমন: অন্ধকার পৃথিবীতে আলোর জাগরণ জলতরঙ্গ পয়েন্টে মর্মান্তিক ঘঠনা; সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু, খোঁজ মিলছে না সঙ্গীর, চকবাজারে ২০ ইয়াবা সহ ২জন গ্রেফতার মিথ্যা সংবাদের প্রতিবাদে আইনজীবীর সংবাদ সম্মেলন কবি আল মুজাহিদী স্মৃতি পদক পেলেন লায়ন গনি মিয়া বাবুল বানিজ‍্য মেলার নামে চলছে রমরমাট জুয়ার ব‍্যবসা,প্রশাসনের নিরব ভুমিকায় জনমনে প্রশ্ন! পার্বত্য জেলা প‌রিষ‌দের চেয়ারম্যান ও সদস্যগণের যোগদান ও দা‌য়িত্ব গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন! বাউফলে বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন

শিক্ষানুরাগী হাজী তাজউদ্দীন মৃধার ৮ম মৃত্যুবার্ষিকী আজ, বিনম্র শ্রদ্ধা ও দোয়া মাহফিল

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

শিক্ষানুরাগী হাজী তাজউদ্দীন মৃধার ৮ম মৃত্যুবার্ষিকী আজ, বিনম্র শ্রদ্ধা দোয়া মাহফিল

 এমদাদুল হক

এলাকায় শিক্ষা বিস্তার ও সমাজসেবায় বিশেষ অবদান রাখা মরহুম হাজী তাজউদ্দীন মৃধার ৮ম মৃত্যুবার্ষিকী আজ, ১৮ আগস্ট। ২০১৮ সালের এই দিনে তিনি মৃত্যুবরণ করেন।

১৯৪৩ সালের ৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করা এই মহান ব্যক্তিত্ব অত্র অঞ্চলে শিক্ষার আলো ছড়াতে ২০০২ সালে নিজ উদ্যোগে প্রতিষ্ঠা করেন ‘হাজী তাজউদ্দীন মৃধা উচ্চ বিদ্যালয়’। তাঁর প্রতিষ্ঠিত এই বিদ্যাপীঠটি দীর্ঘদিন ধরে এলাকায় শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।

মৃত্যুকালে তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য স্বজন ও গুণগ্রাহী রেখে যান। তাঁর বড় ছেলে মোহাম্মদ জুয়েল মৃধা সীন বর্তমানে ‘হাজী তাজউদ্দীন মৃধা উচ্চ বিদ্যালয়’-এর পরিচালকের দায়িত্ব পালন করছেন এবং তিনি গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী।

মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ হাজী তাজউদ্দীন মৃধা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এবং মরহুমের পরিবারের উদ্যোগে খতম-এ-কোরআন, বিশেষ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং পরিবারের সদস্যরা অংশ নিয়ে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

এ উপলক্ষে মরহুমের বড় ছেলে মোহাম্মদ জুয়েল মৃধা সীন ও তাঁর পরিবার হাজী তাজউদ্দীন মৃধার রুহের মাগফিরাত কামনায় এলাকাবাসীসহ সর্বস্তরের মানুষের কাছে বিশেষ দোয়া চেয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews