শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬, শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান দক্ষিণ বল্লভপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন চেয়ারম্যান ম্যমাচিং নুরুজ্জামান বেপারীর বাবা-মায়ের মৃত্যুবার্ষিকীতে মিলাদ ও মোয়া মাহফিল অনুষ্ঠিত প্রধান শিক্ষককে মারধর ও লাঞ্ছিত  করার প্রতিবাদে বিক্ষোভ ও স্বারকলিপি প্রদান কবিতা /প্রিয় রাসুল ( সা:)/ লায়ন মোঃ গনি মিয়া বাবুল কুষ্টিয়ার সাংবাদিক দেবাশীষ দত্ত, তাঁর স্ত্রী, ছেলে ও শ্বশুরের মর্মান্তিক মৃত্যু ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করলো সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দল তাসফিয়া মৃত্যুর তিন দিনের ধোঁয়াশা: নেপথ্যে সৎ বাবা? ছেলের ফাঁসি চান ‘মা’! রূপসায় আবারও মামুন নামে এক যুবক গুলিবিদ্ধ. আওয়ামী লীগের চারবারের সাবেক এমপি মারা গেছেন

শরীয়তপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

  • প্রকাশিত: বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

শরীয়তপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি

মো: ইনছান সরদার,শরীয়তপুর

বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শরীয়তপুর শহরে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট ২০২৬) বিকেলে শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আমিনুর রহমান আমান ও সাধারণ সম্পাদক মোজাম্মেল মাদবরের নেতৃত্বে র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি কাজল আহমেদ,  সাংগঠনিক সম্পাদক নিজাম হোসেন, দপ্তর সম্পাদক জয়দুল মাদবর, যুগ্ম সম্পাদক মাসুদ কাজী, জামাল হোসেন, সদর উপজেলার সভাপতি মিজান ঢালী, সাধারণ সম্পাদক সুমন খান, পৌরসভার সভাপতি রতন হাওলাদার, সাধারণ সম্পাদক মুন্না সহ জেলা, বিভিন্ন উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের বিপুলসংখ্যক নেতাকর্মী।

প্রতিষ্ঠাবার্ষিকীর র‌্যালিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এসময় তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews