শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সুনামগঞ্জে উড়াল সড়কের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন এমপি কামরুল

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ অগাস্ট, ২০২৬



সুনামগঞ্জে উড়াল সড়কের ভিত্তিপ্রস্থর স্থাপন করলেন এমপি কামরুল

আল হেলাল,সুনামগঞ্জ

হাওরাঞ্চলের দীর্ঘদিনের যোগাযোগ সংকট নিরসনে সুনামগঞ্জ ১ নির্বাচনী এলাকার জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার হাওর এলাকায় উড়াল সড়ক নির্মাণে কৃষি মৎস্য ও পর্যটনের সম্ভাবনার দ্বার উন্মোচন হলো।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের সুনির্দিষ্ট মেয়াদের মধ্যেই এ উড়াল সড়ক নির্মাণ সম্পন্ন হবে।

সোমবার (১৭ আগস্ট) দুপুরে জামালগঞ্জ উপজেলার কুকড়াপশী গ্রামের সামনে ‘জামালগঞ্জ ও ধর্মপাশা উপজেলার হাওর এলাকায় উড়াল সড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন প্রকল্প’-এর আওতায় সড়কটির ভিত্তিপ্রস্থর স্থাপনকালে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল এ অভিমত ব্যক্ত করেন।

ভিত্তিপ্রস্থর স্থাপনের পর সাচনা বাজার উচ্চ বিদ্যালয় মাঠে সুনামগঞ্জ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে এ উপলক্ষ্যে এক জনসভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শিল্পী রানী মোদক। উপজেলা বিএনপির যুগ্ম আহ্ধসঢ়;বায়ক আজিজুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। জনসভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উড়াল সড়ক প্রকল্পের প্রকল্প পরিচালক ফেরদৌস আহমদ, সুনামগঞ্জ এলজিইডির নির্বাহী প্রকৌশলী

মোঃ আনোয়ার হোসেন, কেন্দ্রীয় কৃষক দলের সহসাধারণ সম্পাদক আনিসুল হক ও ধর্মপাশা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মুতালিব খান।‘হাওর এলাকায় উড়ালসড়ক ও ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের অংশ জামালগঞ্জ-ধর্মপাশা উড়াল সড়ক। হাওর এলাকা সুনামগঞ্জে পুরো এই প্রকল্পে ব্যয় হবে ৩ হাজার ৪ শত ৯০ কোটি টাকা। মূল সড়কের দৈর্ঘ্য হবে প্রায় ২৮ কিলোমিটার। এর মধ্যে ১০. ৮১ কিলোমিটার উড়াল সড়ক। জামালগঞ্জের সাচনা-কাজীরগাঁও, ধর্মপাশার জয়শ্রী, ধর্মপাশা বাজার, আলেকদিয়া হয়ে নেত্রকোনার বারহাট্টা পর্যন্ত যাবে এই সড়ক।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews