বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

বদরগঞ্জে মেলাভিত্তিক লটারি টিকিট বিক্রির অপরাধে যুবকের ৭ দিনের কারাদণ্ড

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ অগাস্ট, ২০২৬



বদরগঞ্জে মেলাভিত্তিক লটারি টিকিট বিক্রির অপরাধে যুবকের ৭ দিনের কারাদণ্ড

 আলমগীর হোসেন লেবু ,রংপুর 

রংপুরের বদরগঞ্জে খোলহাটি কুটির শিল্প ও বাণিজ্য মেলা উপলক্ষ্যে আয়োজিত বিতর্কিত লটারির টিকিট মেলার বাইরে বিক্রির অপরাধে এক যুবককে ৭ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সংলগ্ন ওসমানপুর রোডে লটারির টিকিট বিক্রি করার সময় তাকে পুলিশ আটক করে। দণ্ডপ্রাপ্ত যুবকের নাম জহুরুল ইসলাম। তিনি উপজেলার জামুবাড়ী সরদারপাড়া এলাকার ফুল মিয়ার ছেলে।

পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, লটারির টিকিট মেলার সীমানার বাইরে বিক্রি না করার বিষয়ে উপজেলা প্রশাসনের সুস্পষ্ট নির্দেশনা ছিল। তবে এই নির্দেশনা অমান্য করে জহুরুল প্রকাশ্যে ওসমানপুর রোডে লটারির টিকিট বিক্রি করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা প্রশাসনের নির্দেশে পুলিশ তাকে হাতেনাতে আটক করে।

পরবর্তীতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে আটক ব্যক্তিকে হাজির করা হলে বিচারক জুয়া আইনে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। রায় ঘোষণার পরপরই পুলিশ তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে প্রেরণ করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জাহিদ সরকার জানান, উপজেলা প্রশাসনের নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মেলার বাইরে লটারির টিকিট বিক্রি করায় তাকে আটক করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের দেওয়া সাজা অনুযায়ী তাকে কারাগারে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews