শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৮:২৩ অপরাহ্ন
সর্বশেষ :
ঘোড়াঘাটে বিভিন্ন সড়কের উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন সমাজকল্যাণ মন্ত্রী বোচাগঞ্জে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ কবিতা/শিক্ষার পরিচয়/লায়ন মোঃ গনি মিয়া বাবুল গাজীপুরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও বর্বরোচিত নির্যাতন! বান্দরবানে নিখোঁজ হওয়া ৩ কিশোরী চট্টগ্রাম থেকে ৪ দিন পর উদ্ধার “বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস” উপলক্ষ্যে আলোচনা সভা ও স্মার্ট সাদাছড়ি বিতরণ  দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আনসার ও ভিডিপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত কৃষককে কেন্দ্রবিন্দুতে রেখেই কৃষিখাতের নীতি ও প্রযুক্তি নির্ধারণ করতে হবে —জহির উদ্দিন স্বপন টাঙ্গাইল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের হল ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন! কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ অগাস্ট, ২০২৬



মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

এমডি আলমগীর বান্দরবান

“মাদক ছাড়া গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্য ১৭ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ সদর থানা, বান্দরবান পার্বত্য জেলার আয়োজনে একটি মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়।

উক্ত র‍্যালিতে বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার জনাব মোঃ ওহাবুল ইসলাম খন্দকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মান্না দে, বান্দরবান সদর থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ শহীদ পারভেজসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে র‍্যালিতে অংশগ্রহণ করেন।

র‍্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতামূলক বিভিন্ন বার্তা প্রচার করে। এ সময় মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা এবং একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর সমাজ বিনির্মাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলুন—মাদকমুক্ত সমাজ বিনির্মাণে সবাই এগিয়ে আসুন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews