বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
কালাইয়ে সমবায়ীদের অংশগ্রহণে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত পরিদর্শণে থাকবেন এমপি নুরুল সুনামগঞ্জে ৪৪৪ পূজামন্ডপে অনুষ্ঠিত হবে বাউফলে যুবলীগ নেতার বাবা পেলেন সারের ডিলার!  খেরকাটি দ্বি মুখী উচ্চ  বিদ্যালয়ে শ্রেণিকক্ষ ও বেন্স  সংকট ব্যাহত হচ্ছে পাঠদান যুবলীগ সভাপতির পুত্র প্রধানমন্ত্রীর বাসভবন রক্ষণাবেক্ষণের দায়িত্বে! মেঘনায় প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের বর্ণাঢ্য বিদায় সংবর্ধনা! আন্ডারপাস নয়, ফ্লাইওভার নির্মাণের দাবি ইকবাল হোসেন ভূঁইয়া ও তুহিন মাহমুদের মানিকগঞ্জের পৌলী আজিজের টিনেরঘর আসবাবপত্র আগুনে পুড়ে ছাই! সংস্কারের অভাবে বেহাল উপজেলার প্রধান সড়ক, দুর্ভোগে মানুষ কক্সবাজার জার্নালিস্ট কো-অপারেশনের ৩১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত

কুমিল্লায় স্লিপার কোচ পুড়ে ভস্মীভূত!

  • প্রকাশিত: সোমবার, ১৭ অগাস্ট, ২০২৬



কুমিল্লায় স্লিপার কোচ পুড়ে ভস্মীভূত, কোচটি কক্সবাজার থেকে ঢাকায় যাচ্ছিল

মোহাম্মদ সহিদ উল্লাহ নিয়াজী, কুমিল্লা ব্যুরো

কুমিল্লায় সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ধাক্কা দিয়ে একটি স্লিপার কোচে আগুন ধরে যায়। পরে আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সোমবার (১৭ আগস্ট) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ এলাকায় রিলায়েবল সিএনজি ফিলিং স্টেশনের অদূরে ঢাকাগামী লেনে এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে ঢাকাগামী রয়েল কক্স পরিবহণের একটি স্লিপার কোচ ইলিয়টগঞ্জ এলাকায় পৌঁছালে সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে বাসের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

আগুন ছড়িয়ে পড়লে বাসের যাত্রীরা দ্রুত হুড়োহুড়ি করে নেমে যান। পরে মুহূর্তের মধ্যে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে এবং সেটি সম্পূর্ণ পুড়ে যায়।

স্থানীয় টামটা গ্রামের বাসিন্দা রমজান আলী বলেন, একটি যাত্রীবাহী বাসে আগুন দেখে আমরা সেখানে ছুটে যাই। এ সময় যাত্রীদের নিরাপদে বের হতে সহায়তা করি। আমাদের সামনে পুরো বাসটি পুড়ে ছাই হয়ে গেছে।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. জাকির হোসেন বলেন, ঢাকাগামী একটি স্লিপার কোচ সামনে থাকা অপর একটি গাড়িতে ধাক্কা দেয়। এতে বাসটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

তিনি আরও বলেন, ঘটনার পর বাসের চালক ও স্টাফরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। ক্ষতিগ্রস্ত বাসটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews