সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা কক্সবাজারে  সুগন্ধায় সরকারী জমি দখলমুক্ত করল প্রশাসন! কুমিল্লায় স্লিপার কোচ পুড়ে ভস্মীভূত! গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে (ইউপিসিসি)’র স্মারকলিপি প্রদান বাউফলে সড়কে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল কৃষকের মৎস্যসম্পদ উন্নয়নে জাতীয় মৎস্য পদক-২০২৬ পেলেন দীঘিনালার শাহজাহান সরকারি ঔষধ বিক্রির অভিযোগে কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক জনতার হাতে ধরা ঘোড়াঘাটে ১১৩৭ পিস ইয়াবা সহ দুইজন আটক   ভবন না বানিয়েই ২.৮০ কোটি টাকা লোপাটের অভিযোগ প্রকৌশলী হাসান সৈকতের বিরুদ্ধে

সরকারি ঔষধ বিক্রির অভিযোগে কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক জনতার হাতে ধরা

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

সরকারি ঔষধ বিক্রির অভিযোগে কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক জনতার হাতে ধরা

শেখ মোঃ আকরাম হোসেন, খোকসা কুষ্টিয়া 
কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়নের ভাদালিয়া পাড়া কমিউনিটি ক্লিনিকে কর্মরত এক চিকিৎসকের বিরুদ্ধে সরকারি ঔষধ অবৈধভাবে বিক্রির অভিযোগ উঠেছে। অভিযোগের প্রেক্ষিতে রবিবার (তারিখ উল্লেখযোগ্য) সকাল আনুমানিক ১০:৩০ মিনিটের দিকে তাকে ক্রেতাসহ স্থানীয় জনতা হাতেনাতে আটক করে।

চিকিৎসক মোঃ সোহেল ওরফে রইচ, পিতা মৃত সিরাজুল ইসলাম, বটতৈল উত্তর পাড়ার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কমিউনিটি ক্লিনিকে কর্মরত রয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ক্লিনিকের দরিদ্র ও অসহায় রোগীদের জন্য বরাদ্দকৃত সরকারি ঔষধ গোপনে বিক্রির সময় এক রোগীর সন্দেহ হলে বিষয়টি স্থানীয় যুবক রাজু আহমেদকে জানানো হয়। পরবর্তীতে তিনি মোবাইল ফোনে ভিডিও ধারণ শুরু করলে অভিযুক্ত চিকিৎসক দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

স্থানীয়দের অভিযোগ, ডাঃ সোহেল পূর্বেও বিভিন্ন অনিয়ম ও অসদাচরণের সাথে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, রোগীদের সাথে অশোভন আচরণ, প্রাপ্য ঔষধ না দেওয়া এবং ব্যক্তিগত পছন্দের রোগীদের অতিরিক্ত সুবিধা দেওয়ার মতো অভিযোগ দীর্ঘদিন ধরে প্রচলিত রয়েছে।
এ ঘটনায় এলাকায় চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, তাকে ভাদালিয়া পাড়া কমিউনিটি ক্লিনিক থেকে অপসারণ এবং চাকরিচ্যুত করার জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য এখনো পাওয়া যায়নি। তবে বিষয়টি নিয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।
শেখ মোঃ আকরাম হোসেন খোকসা কুষ্টিয়া

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews