সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
এখন থেকে সিলেট নগরীতে ভবন নির্মাণ করতে লাগবে সিউকের অনুমোদন চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা কক্সবাজারে  সুগন্ধায় সরকারী জমি দখলমুক্ত করল প্রশাসন! কুমিল্লায় স্লিপার কোচ পুড়ে ভস্মীভূত! গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে (ইউপিসিসি)’র স্মারকলিপি প্রদান বাউফলে সড়কে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল কৃষকের মৎস্যসম্পদ উন্নয়নে জাতীয় মৎস্য পদক-২০২৬ পেলেন দীঘিনালার শাহজাহান সরকারি ঔষধ বিক্রির অভিযোগে কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক জনতার হাতে ধরা

মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা

মোঃ আবুল কাশেম সরকার, মেঘনা, কুমিল্লা

কুমিল্লার মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নের মুগার চর স্কুল এলাকায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) সকালে মেঘনা থানা পুলিশের আয়োজনে মাদকবিরোধী র‍্যালিটি অনুষ্ঠিত হয়। র‍্যালি শেষে মুগার চর স্কুল এলাকায় মাদকবিরোধী সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করা হয়।

মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আব্দুল করিম পিপিএম।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনী, আহ্বায়ক কমিটির সদস্য অহিদুজ্জামান এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোলাইমান হোসেন।

এ সময় মেঘনা থানার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার পাশাপাশি মাদক নির্মূলে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews