সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
এখন থেকে সিলেট নগরীতে ভবন নির্মাণ করতে লাগবে সিউকের অনুমোদন চকরিয়ায় মাদকবিরোধী র‍্যালি ও সচেতনতামূলক সমাবেশ অনুষ্ঠিত পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা কক্সবাজারে  সুগন্ধায় সরকারী জমি দখলমুক্ত করল প্রশাসন! কুমিল্লায় স্লিপার কোচ পুড়ে ভস্মীভূত! গণমাধ্যমকর্মী ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে (ইউপিসিসি)’র স্মারকলিপি প্রদান বাউফলে সড়কে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারে প্রাণ গেল কৃষকের মৎস্যসম্পদ উন্নয়নে জাতীয় মৎস্য পদক-২০২৬ পেলেন দীঘিনালার শাহজাহান সরকারি ঔষধ বিক্রির অভিযোগে কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক জনতার হাতে ধরা

পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

  • প্রকাশিত: সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

পীরগঞ্জ পৌর অডিটোরিয়ামে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা

শেখ সমশের আলী, পীরগঞ্জ, ঠাকুরগাঁও,

সোমবার পীরগঞ্জ পৌরসভা অডিটোরিয়ামে দিন ব্যাপী স্বাস্থ্য বিধি, নিরাপদ পানি পরিকল্পনা ও সুষ্ঠু বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও পীরগঞ্জ পৌরসভা প্রশাসক মোঃ গোলাম রব্বানী সরদার কর্মশালায় সভাপতিত্ব করেন। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত পানি সরবরাহ ও মানব বর্জ্য ব্যবস্থাপনা সহ এনভায়রনমেন্টাল স্যানিটেশন প্রকল্পের আওতায় পৌর প্রশাসন এর আয়োজন করেন। দিক নির্দেশনা মূলক ও প্রকল্প বাস্তবায়ন করার লক্ষ্যে কর্মশালায় দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সোস্যাল ডেভলোপমেন্ট অফিসার মোঃ বাবুল আকতার, একই দপ্তরের সহকারী প্রকৌশলী এইচ.এম শাহীন, পীরগঞ্জ জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী মোঃ তরিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ মেহেদী হাসান, এনজিও কর্মী ওয়ালিউর রহমান, পৌরসভার কর্মকর্তাদের মধ্যে মোঃ রফিকুল ইসলাম, মোঃ আকবর আলী, মোঃ তোজাম্মেল হক, মোঃ নুর মোহাম্মদ চৌধুরী, উপসহকারী প্রকৌশলী শাহাজাহান আলী প্রমুখ। এছাড়া গণমাধ্যম কর্মী, সুশীল সমাজ সহ নানা শ্রেণি পেশার ৮০ জন সদস্য কর্মশালায় অংশ নেয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews