রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
সর্বশেষ :
গ্যাস-বিদ্যুৎ সংকট ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে প্রয়োজন কার্যকর পদক্ষেপ গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর সংস্কৃতি প্রতিমন্ত্রীর চট্টগ্রাম আগমনে ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম-এর ফুলেল শুভেচ্ছা ধোপাজান নদী বালি পাথর মহাল ইজারা না হওয়ায় দীর্ঘ ৮ বছর ধরে রাজস্ব বঞ্চিত হচ্ছে সরকার রূপসায় ফখরুল হত্যায়. প্রধান অভিযুক্ত র‍্যাবের হাতে গ্রেপ্তার চাটখিলের হীরাপুর স্কুল সংলগ্ন বাজারে আগুন লেগে ৫টি দোকান ভস্মীভূত লক্ষ্মীপুরে ‘স্বপ্ন পূরণ বন্ধু মহল ব্লাড ডোনেট ফাউন্ডেশন’-এর নতুন কমিটি অনুমোদন শরীয়তপুরের রুদ্রকরে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল মেঘনায় মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাভাবিক প্রসবে আস্থা, সংকট জনবলে

রূপসায় ফখরুল হত্যায়. প্রধান অভিযুক্ত র‍্যাবের হাতে গ্রেপ্তার

  • প্রকাশিত: রবিবার, ১৬ আগস্ট, ২০২৬

রূপসায় ফখরুল হত্যায়. প্রধান অভিযুক্ত র‍্যাবের হাতে গ্রেপ্তার

এস,এ,রায়,খুলনা:

খুলনার রূপসা উপজেলায় ইটভাটায় চাঞ্চল্যকর ফখরুল ইসলাম (৩২) হত্যা মামলার প্রধান অভিযুক্ত আসামি ইব্রাহিম (৩৪) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬।

রবিবার (১৬ আগস্ট ২০২৬) রাত ৩টার দিকে যশোর জেলার সদর থানাধীন সীতারামপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাব-৬-এর স্পেশাল কোম্পানি ও সিপিসি-৩, যশোর ক্যাম্পের একটি যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

র‍্যাব জানায়, গত ১২ আগস্ট রাতে রূপসা থানাধীন মেসার্স রূপসা ব্রিকস নামের প্রতিষ্ঠানের অফিসে অবস্থান করছিলেন ফখরুল ইসলাম। এ সময় অজ্ঞাতনামা কয়েকজন ব্যক্তি তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহযোগিতায় তাকে রূপসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত ফখরুল ইসলামের ভাই ফরহাদ হোসেন বাদী হয়ে রূপসা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

মামলাটির তদন্তের পাশাপাশি র‍্যাবও আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় যশোরের সীতারামপুর এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান অভিযুক্ত ইব্রাহিম ওরফে কাটাপ্পাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইব্রাহিম ওরফে কাটাপ্পা হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। ঘটনার দিন পিস্তল দিয়ে ফখরুল ইসলামকে গুলি করার বিষয়েও তিনি স্বীকারোক্তি দিয়েছেন বলে জানিয়েছে র‍্যাব।  জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অন্যদের সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে র‍্যাব জানিয়েছে। এসব তথ্য যাচাই করে বাকি অভিযুক্তদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

গ্রেপ্তার ইব্রাহিম কে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনার রূপসা থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে রূপসা থানা অফিসার ইনচার্জ ( ওসি ) আব্দুল রাজ্জাক মীর বলেন, আসামিকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। আদালতের মাধ্যমে রিমান্ড আবেদন করে ঘটনার সঙ্গে জড়িত বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সমস্ত অধিকার সংরক্ষিত
Theme Customized By BreakingNews